০৩:০৬ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

মধুপুরে মোবাইলের দোকানে চুরি, নগদ টাকা ও মোবাইলসহ তিন লাখ টাকার মালামাল লুট

টাঙ্গাইলঃ টাঙ্গাইলের মধুপুরে রিপন ইলেক্ট্রনিক্স নামক ফ্লেক্সিলোড ও মোবাইলের দোকানে চুরির ঘটনা ঘটেছে। এ সময় নগদ টাকা ও মোবাইলসহ প্রায় তিন লক্ষাধিক টাকার মালামাল লুট করেছে দুর্বৃত্তরা।

এ ঘটনায় দোকান মালিক রিপন কুমার ঘোষ মধুপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

জানা যায়, ধনবাড়ী উপজেলার যদুনাথপুর এলাকার রিপন কুমার ঘোষ দীর্ঘ ২৪ বছর ধরে মধুপুর পৌর শহরের ময়মনসিংহ রোডের রায়পাড়া মোড়ে ফ্লেক্সিলোড ও মোবাইলের ব্যবসা পরিচালনা করে আসছেন। শনিবার (২৩ মে) রাত ১০টার দিকে দোকান বন্ধ করে বাড়িতে চলে যান। পরদিন সকাল ১০টার দিকে দোকানে এসে দেখতে পান দোকানের উত্তর পাশের ওয়াল ভাঙা, ক্যাশ বাক্স খোলা এবং দোকানের র‌্যাকে সাজানো মোবাইল নেই। পরে দোকানের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে দেখা যায়, সকাল আনুমানিক ৭টা ৪০ মিনিটের দিকে এক ব্যক্তি দেয়াল ভেঙে দোকানে প্রবেশ করে নগদ ৩লাখ টাকা ও মোবাইল ফোন নিয়ে পালিয়ে যায়। চুরি হওয়া মোবাইলগুলোর আনুমানিক মূল্য ১০ হাজার টাকা বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

এ ঘটনায় ভুক্তভোগী রিপন কুমার ঘোষ মধুপুর থানায় অভিযোগ দায়ের করেছেন। পুলিশ বিষয়টি তদন্ত করছে।

এব্যাপারে মধুপুর থানার অফিসার ইনচার্জ একেএম ফজলুল হক বলেন, মোবাইলের দোকানে চুরির ঘটনার অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করা হচ্ছে। দুষ্কৃতিকারিদের আইনের আওতায় আনার জন্য প্রয়োজনীয় সবধরণের পদক্ষেপ নেওয়া হয়েছে।

Tag :
About Author Information

আওয়ামী লীগের কর্মসূচি ঘিরে মানিকগঞ্জে বিএনপির তৎপরতা, নেতৃত্বে এসএ জিন্নাহ কবির ও দিপু

মধুপুরে মোবাইলের দোকানে চুরি, নগদ টাকা ও মোবাইলসহ তিন লাখ টাকার মালামাল লুট

প্রকাশের সময়ঃ ০৫:০৪:১৫ অপরাহ্ন, রবিবার, ২৪ মে ২০২৬