১১:২১ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

হরিরামপুরে চাঁদাবাজির অভিযোগে মামলা, গ্রেফতার ২

  • স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময়ঃ ১১:০১:৫২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৫ মে ২০২৬
  • ১৯৪ বার পড়া হয়েছে

মানিকগঞ্জঃ মানিকগঞ্জের হরিরামপুরে চাঁদাবাজির মামলায় দুই জনকে গ্রেফতার করেছে থানা পুলিশ।

‎৪ মে (সোমবার) সকাল পৌনে নয়টার দিকে অভিযুক্তদের বাড়িতে অভিযান চালিয়েপুলিশ তাদেরকে গ্রেফতার করে ।

‎আটককৃতরা হলেন, উপজেলার গালা ইউনিয়নের বাসুদেবপুর গ্রামের রমজান মোল্লার ছেলে রাফিত মোল্লা (২১) ও বাল্লা ইউনিয়নের দক্ষিণ গোড়াইল গ্রামের মো. সাইদ মিয়ার ছেলে মোঃ আসিফ (২৫)।

এক প্রেসবিজ্ঞপ্তিতে থানা পুলিশ জানান,উপজেলার ঝিটকা বালিকা বিদ্যালয়ের সামনে কলেজ ছাত্রদের আটকিয়ে মারধর করে এবং চাঁদা দাবিসহ ৪ হাজার ২০০ টাকা ছিনিয়ে নেয়ার অভিযোগে আটককৃত দুইজনের বিরুদ্ধে গালা ইউনিয়নের নওহাটা এলাকার মোঃ শহিদুল ইসলামের ছেলে মো. বাহারুল ইসলাম সোহান (২০) অভিযোগ করেন। ওই অভিযোগের প্রেক্ষিতে আইন শৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ (দ্রুত বিচার) এর ৪(১) ধারায় মামলা দায়েরসহ অভিযুক্তদের গ্রেফতার করা হয়।
আটকের পর সোমবার দুপুরে তাদের আদালতে সোপর্দ করা হয়।

‎বিষয়টি নিশ্চিত করে হরিরামপুর থানার ওসি মুহাম্মদ আফজাল হোসাইন জানান, দ্রুত বিচার আইনের মামলায় দুই চাঁদাবাজকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হয়েছে। মাদক এবং চাঁদাবাজদের ব্যাপারে জিরো টলারেন্স৷ এদের কোনো প্রকার ছাড় নেই। মাদক ও চাঁদাবাজদের বিরুদ্ধে এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

Tag :
About Author Information

আওয়ামী লীগের কর্মসূচি ঘিরে মানিকগঞ্জে বিএনপির তৎপরতা, নেতৃত্বে এসএ জিন্নাহ কবির ও দিপু

হরিরামপুরে চাঁদাবাজির অভিযোগে মামলা, গ্রেফতার ২

প্রকাশের সময়ঃ ১১:০১:৫২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৫ মে ২০২৬