০১:৪৫ অপরাহ্ন, রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

নারায়ণগঞ্জে ভুয়া ডিজিএফআই পরিচয়ে সিএনজি চালককে অপহরণ, ফতুল্লায় ৩ জন গ্রেপ্তার

নারায়ণগঞ্জঃ নারায়ণগঞ্জের ফতুল্লায় ডিজিএফআই সদস্য পরিচয়ে এক সিএনজি চালককে অপহরণ, মারধর ও দুই লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে ফতুল্লা মডেল থানা পুলিশ। এ সময় অপহৃত সিএনজি চালক আলাউদ্দিনকে আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে। ঘটনায় জড়িত আরও এক অজ্ঞাতনামা সহযোগী পালিয়ে গেছে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, গত ৩ সেপ্টেম্বর রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে ভুক্তভোগী আলাউদ্দিন (৩৮) সাইনবোর্ড সিএনজি স্ট্যান্ডে অবস্থান করছিলেন।

এ সময় একটি পুরোনো পাজেরো গাড়িতে কয়েকজন ব্যক্তি এসে নিজেদের ডিজিএফআই সদস্য পরিচয় দেন। তারা হ্যান্ডকাপ, ওয়াকিটকি ও লাঠি প্রদর্শন করে আলাউদ্দিনকে তার সিএনজি থেকে নামতে বলে।

একপর্যায়ে অভিযুক্তরা লাঠি দিয়ে সিএনজির সামনের গ্লাসে আঘাত করে তা ভেঙে ফেলে এবং জোরপূর্বক আলাউদ্দিনকে পাজেরো গাড়িতে তুলে নিয়ে যায়।

পরে তাকে বিভিন্ন স্থানে ঘোরানোর একপর্যায়ে মৃত্যুর ভয় দেখিয়ে দুই লাখ টাকা চাঁদা দাবি করা হয়। এ সময় তাকে মারধর করা হয়েছে বলেও অভিযোগ করা হয়েছে।

ঘটনার পর ফতুল্লা মডেল থানার টহল পুলিশ অভিযান শুরু করে। পরে ৪ সেপ্টেম্বর রাত আনুমানিক ১২টা ৪০ মিনিটে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের ভূইঘরস্থ জেলা পাসপোর্ট অফিসের পাশে মৌচাকগামী ফিডার রোডের মাথায় পাজেরো গাড়িটি আটক করা হয়।

এ সময় গাড়িতে থাকা মাহাবুব আলম রায়হান (৩৬), সাদ্দাম কাজী (৩৫) ও নাসির (৩৬)কে গ্রেপ্তার করা হয়। একই সঙ্গে গাড়ির ভেতর থেকে আহত অবস্থায় ভুক্তভোগী আলাউদ্দিনকে উদ্ধার করা হয়। এ সময় অভিযুক্তদের একজন অজ্ঞাতনামা সহযোগী কৌশলে পালিয়ে যায়।

পুলিশ জানায়, গ্রেপ্তার ব্যক্তিদের হেফাজত ও পাজেরো গাড়ি তল্লাশি করে দুইটি ওয়াকিটকি, একটি হ্যান্ডকাপ, ডিজিএফআই ইন্সপেক্টর পরিচয়ের একটি ভিজিটিং কার্ড, একটি ভিভো মোবাইল ফোন, একটি পাজেরো জিপ গাড়ি ও একটি লাঠি উদ্ধার করে জব্দ করা হয়েছে।

এ ঘটনায় ফতুল্লা মডেল থানায় ৪ সেপ্টেম্বর মামলা নম্বর-১৪, ধারায় ১৭০/১৭১/৩৬৫/৩৮৫/৪২৭, পেনাল কোড ১৮৬০ অনুযায়ী মামলা দায়ের করা হয়েছে।

Tag :
About Author Information

জনপ্রিয়

মানবাধিকার সংস্থা “আমাদের আইন” শেরপুর জেলা শাখার ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

নারায়ণগঞ্জে ভুয়া ডিজিএফআই পরিচয়ে সিএনজি চালককে অপহরণ, ফতুল্লায় ৩ জন গ্রেপ্তার

প্রকাশের সময়ঃ ১০:৪৭:১১ অপরাহ্ন, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬