০২:০২ পূর্বাহ্ন, রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

শেরপুরে মৃগী নদীতে নিখোঁজের একদিন পর কিশোরের লাশ উদ্ধার

শেরপুরঃ শেরপুর সদর উপজেলার ছনকান্দা এলাকায় মৃগী নদীর ইলিশা ঘাটে নিখোঁজ কিশোর আব্দুল জলিলের লাশ একদিন পর উদ্ধার করা হয়েছে।

১৭ আগস্ট রবিবার দুপুরে সদর উপজেলার কুঠুরাকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নিকটবরতী নেলুর ঘাট থেকে তার লাশ উদ্ধার করা হয়। জলিল ভাতশালা ইউনিয়নের কুঠুরাকান্দা গ্রামের আব্দুস সালামের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার দুপুরে ছনকান্দা এলাকায় জলিল তার সমবয়সী ৬ জন মিলে মৃগী নদীর ইলিশা ঘাটে গোসল করতে নামে। এসময় তিনজন স্রোতের টানে ভেসে যাওয়ার অবস্থা হলে কোনমতে দুইজন রক্ষা পায়। অপরজন আব্দুল জলিল নিখোঁজ হয়। খবর পেয়ে সন্ধ্যা পর্যন্ত জামালপুর ও শেরপুর থেকে ডুবুরি দল এসে উদ্ধার অভিযান চালিয়ে সন্ধ্যান না পেয়ে ফিরে যায়। পরে রবিবার দুপুরে কুঠুরাকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কাছে নেলুর ঘাট থেকে এলাকাবাসী জলিলের লাশ উদ্ধার করে।

উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ জুবায়েদুল আলম জানান, এ বিষয়ে থানায় অপমৃত্যুর মামলা রেকর্ড করা হয়েছে।

Tag :
About Author Information

জনপ্রিয়

শেরপুরে শেষ হলো খ্রিষ্ট ধর্মাবলম্বীদের দুইদিন ব্যাপী সর্ববৃহৎ ফাতেমা রাণীর তীর্থোৎসব

শেরপুরে মৃগী নদীতে নিখোঁজের একদিন পর কিশোরের লাশ উদ্ধার

প্রকাশের সময়ঃ ০৯:১০:৩৮ অপরাহ্ন, রবিবার, ১৭ অগাস্ট ২০২৫