
শেরপুরঃ “নিরাপদ সড়ক সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে শেরপুরে জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০২৬ উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে বুধবার সকাল ১১টায় বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) শেরপুর সার্কেলের আয়োজনে একটি রোড শো বের করা হয়। রোড শো শেষে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও বিআরটিএ শেরপুর সার্কেলের যৌথ উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
শেরপুরের জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিনের সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সাইফুল ইসলাম কমল, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সঞ্চিতা বিশ্বাস, বিআরটিএ শেরপুর সার্কেলের সহকারী পরিচালক ইঞ্জিনিয়ার জিএম নাদির হোসেন, শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মিজানুর রহমান, সদর উপজেলা নির্বাহী অফিসার আসমা বিনতে রফিক, সদর থানর অফিসার ইনচার্জ (ওসি)খোকন চন্দ্র ঘোষ, বিএনপি নেতা আব্দুল আওয়াল চৌধুরী, জামায়াত নেতা হাফেজ জাকারিয়া আব্দুল বাতেন, জেলা ট্রাক মালিক সমিতির সভাপতি ফারুক আহমেদ, সাধারণ সম্পাদক কামরুজ্জামান সহ বিভিন্ন পরিবহন মালিক-শ্রমিক প্রতিনিধি উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে ৫ জন সেরা চালককে সম্মাননা স্মারক প্রদান করা হয়।
শেরপুর প্রতিনিধি 




















