১০:১৪ অপরাহ্ন, রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

মেধাবী শিক্ষার্থীরা আগামী বাংলাদেশের নেতৃত্ব দিবেন: তৃপ্তি

যশোরঃ যশোরের বেনাপোলে শিক্ষার্থীদের মেধা ও সাফল্যকে উৎসাহিত করতে এবং ভবিষ্যৎ প্রজন্মকে দেশ ও সমাজের কল্যাণে গড়ে তোলার প্রত্যয়ে এসএসসি ও সমমানের পরীক্ষায়-২০২৬ জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা, বৃত্তি প্রদান ও গর্বিত মায়েদের সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়েছে।

শনিবার (৩ অক্টোবর) সকাল ১২ টায় দিকে বেনাপোল পৌর বিয়েবাড়ী কমিউনিটি সেন্টারে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

বেনাপোল পৌর বিএনপির সহসভাপতি মোঃ শাহাবুদ্দিনের সভাপতিত্বে ও আগামী বেনাপোল পৌরসভা নির্বাচনে মেয়র পদপ্রার্থী এমদাদুল হক ইমদার আয়োজনে এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, বিএনপির কেন্দ্রীয় কমিটির সাবেক দপ্তর সম্পাদক, সাবেক সংসদ মোঃ মফিকুল হাসান তৃপ্তি।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন- আজকের মেধাবী শিক্ষার্থীরাই আগামী দিনের বাংলাদেশের নেতৃত্ব দেবেন। তাই ভালো ফলাফলের পাশাপাশি তাদের নৈতিকতা, মানবিক মূল্যবোধ, দেশপ্রেম ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। তিনি কৃতি শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে ভবিষ্যতে আরও বড় সাফল্যের জন্য কঠোর পরিশ্রম, অধ্যবসায় ও সততার সঙ্গে এগিয়ে যাওয়ার আহ্বান জানান।

প্রধান অতিথি আরো বলেন-একটি শিক্ষার্থীর সাফল্যের পেছনে শুধু তার নিজের মেধা ও পরিশ্রমই থাকে না, এর সঙ্গে জড়িয়ে থাকে বাবা-মায়ের দীর্ঘদিনের ত্যাগ, শিক্ষকদের শ্রম এবং পরিবারের প্রত্যাশা। বিশেষ করে একজন মায়ের ত্যাগের কথা উল্লেখ করে তিনি বলেন, সন্তানের সাফল্যের নেপথ্যে মায়েদের অবদান অনেক সময় আড়ালেই থেকে যায়। তাই কৃতি সন্তানদের পাশাপাশি তাদের মায়েদের সম্মানিত করা একটি মহৎ ও অনুকরণীয় উদ্যোগ। অর্থনৈতিক অসচ্ছলতার কারণে কোনো মেধাবী শিক্ষার্থীর শিক্ষাজীবন যেন বাধাগ্রস্ত না হয়। সে বিষয়ে সমাজের বিত্তবান ও সামর্থ্যবান মানুষকে এগিয়ে আসতে হবে। মেধাবীদের উৎসাহিত করার পাশাপাশি তাদের উচ্চশিক্ষার পথ সুগম করতে পারলে তারাই একদিন দেশ ও জাতির সম্পদে পরিণত হবে।

পরে এসএসসি ও সমমানের পরীক্ষায়-২০২৬ জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের হাতে বৃত্তি, সম্মাননা ও ফুলেল শুভেচ্ছা তুলে দেওয়া হয়। একই সঙ্গে সন্তানদের সাফল্যে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় তাদের গর্বিত মায়েদের হাতে সম্মাননা ক্রেস্ট প্রদান করেন প্রধান অতিথি। এ সময় সন্তানদের সাফল্যের স্বীকৃতি হিসেবে মায়েদের সম্মাননা পাওয়ার মুহূর্তটি এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।

অনুষ্ঠানে কৃতি শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক, রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। বক্তারা মেধাবী শিক্ষার্থীদের উৎসাহিত করার পাশাপাশি তাদের মানবিক ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে তোলার উপর গুরুত্বারোপ করেন।

Tag :
About Author Information

জনপ্রিয়

শেরপুরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

মেধাবী শিক্ষার্থীরা আগামী বাংলাদেশের নেতৃত্ব দিবেন: তৃপ্তি

প্রকাশের সময়ঃ ০৫:৫৪:০৭ অপরাহ্ন, শনিবার, ৩ অক্টোবর ২০২৬