
মাগুরাঃ গ্রামবাংলার ঐতিহ্যবাহী খেলাধুলা ও লোকসংস্কৃতিকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরার আহ্বানের মধ্য দিয়ে মাগুরার শালিখায় ফটকী নদীতে অনুষ্ঠিত হয়েছে ঐতিহ্যবাহী নৌকাবাইচ
প্রতিযোগিতা ও গ্রামীণ মেলা।
শুক্রবার (২ অক্টোবর) বিকেলে শালিখা উপজেলার বড়শলই গ্রামের ফটকী নদীর ব্রিজ এলাকায় এ নৌকাবাইচ প্রতিযোগিতা
দেখতে নদীর দুই তীরে হাজারো নারী-পুরুষ, শিশু-কিশোরের সমাগম ঘটে।
বাদ্যযন্ত্রের তালে টংটং শব্দ আর দাঁড়িয়াদের তালে তালে দাঁড় নিক্ষেপ দর্শকদের মুগ্ধ করে।
উৎসবমুখর হয়ে ওঠে পুরো এলাকা। নৌকাবাইচকে ঘিরে নদীর দুই পাড়ে বসে গ্রামীণ মেলা ও লোকজ সাংস্কৃতিক আয়োজন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী,সংসদ সদস্য মাগুরা-২।
বিশেষ অতিথি ছিলেন মাগুরার পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন পিপিএম-সেবা।
প্রধান অতিথির সংস্কৃতিবিষয়ক মন্ত্রীর বক্তব্যে অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী বলেন, নতুন প্রজন্মকে মাদকের থাবা ও অপসংস্কৃতি থেকে দূরে রাখতে নৌকাবাইচসহ হারিয়ে যাওয়া সাংস্কৃতিক ঐতিহ্য ফিরিয়ে আনতে হবে। তরুণ প্রজন্মকে খেলাধুলা ও সাংস্কৃতিক চর্চায়
ফিরিয়ে এনে সুস্থ সংস্কৃতির পরিবেশ তৈরি করতে হবে।
তিনি আরো বলেন, নৌকাবাইচ বাংলার নদীমাতৃক জীবন ও লোকঐতিহ্যের সঙ্গে গভীরভাবে সম্পৃক্ত। দেশীয় খেলাধুলা ও লোকসংস্কৃতির ঐতিহ্য সংরক্ষণ করে তা ভবিষ্যৎ প্রজন্মের কাছে পৌঁছে দেওয়া প্রয়োজন। প্রতিযোগিতায় বিভিন্ন এলাকার নৌকা অংশগ্রহণ করে।
সবশেষে বিজয়ীদের হাতে নগদ অর্থের পুরস্কার তুলে দেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী।
নৌকাবাইচ উপলক্ষে ফটকী নদীর দুই পাড়ে দেশীয় ঐতিহ্যের বিভিন্ন পণ্য নিয়ে গ্রামীণ মেলা বসে। এতে স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
এ অনুষ্ঠান রাজনৈতিক সামাজিক বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অসাধারণ করেন।
মাগুরা জেলা প্রতিনিধি 











