০৫:০২ পূর্বাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

শেরপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

  • শেরপুর প্রতিনিধি
  • প্রকাশের সময়ঃ ১১:৪৪:৪৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
  • ৯২ বার পড়া হয়েছে

শেরপুরঃ “দীর্ঘ জীবনের জন্য নতুন ভাবনা” এ প্রতিপাদ্যকে সামনে রেখে শেরপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস ২০২৬ উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে ১ অক্টোবর বৃহস্পতিবার সকালে শেরপুর জেলা প্রশাসন ও সমাজসেবা অধিদপ্তরের আয়োজনে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

র‍্যালি শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক কামরুজ্জামান খানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন।

এসময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ শাকিল আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল নাসরিন আক্তার, প্রেসক্লাব সভাপতি কাকন রেজা, প্রেসক্লাব (একাংশের) সভাপতি এস এম শহিদুল ইসলাম ভিপি, বিএনপি নেতা আব্দুল আওয়াল, জেলা জামায়াতের সূরা সদস্য আব্দুল বাতেনসহ অন্যান্য রাজনৈতিক নেতৃবৃন্দ, নাগরিকবৃন্দ এবং বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় প্রবীণ জনগোষ্ঠীর মর্যাদা, অধিকার, নিরাপদ ও সুস্থ জীবনযাপন নিশ্চিতকরণ এবং সমাজে তাঁদের সক্রিয় অংশগ্রহণের সুযোগ সৃষ্টির বিষয়ে গুরুত্বারোপ করা হয়।

Tag :
About Author Information

জনপ্রিয়

কালিগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস অনুষ্ঠিত

শেরপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

প্রকাশের সময়ঃ ১১:৪৪:৪৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২ অক্টোবর ২০২৬