
যশোরঃ যশোরের শার্শায় ৩ কেজি ৪৩৮ গ্রাম ওজনের ২৬ টি স্বর্ণের বারসহ রিপন হোসেন (৪১) নামে এক পাচারকারীকে আটক বর্ডার গার্ড বিজিবির সদস্যরা। এসময় পাচার কাজে ব্যবহারকৃত ২টি মোটরসাইকেল, ২টি মোবাইল ফোন ও ও একটি স্মাট ফোন জব্দ করা হয়।
গতকাল মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বেলা ১২টার দিকে উপজেলার বাগআঁচড়ার একটি মার্কেটের ভিতরে বিজিবি অভিযান পরিচালনা করে এ স্বর্নের বারসহ রিপন হোসেনকে আটক করেন।
পরে ওই দিন সন্ধ্যায় ২১ বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল নাফিজ ইমতিয়াজ আহসানের স্বাক্ষরিত এক প্রেসবিজ্ঞপ্তির মাধ্যমে গণমাধ্যমকে স্বর্ণ জব্দ ও আসামি আটকের বিষয়টি জানানো করা হয়।
আটককৃত রিপন হোসেন শার্শা উপজেলার বসতপুর গ্রামের আব্দুল মান্নানের ছেলে।
বিজিবি সূত্রে জানা গেছে, সীমান্তে চোরাচালান ও মাদক রোধে বিজিবির নিয়মিত নজরদারি ও গোয়েন্দা তৎপরতা জোরদার করা হয়েছে। এরই অংশ হিসেবে রুদ্রপুর বিওপির একটি দল সীমান্তের বাগআঁচড়া এলাকায় অভিযান চালিয়ে রিপনকে আটক করেন। এসময় তার কাছ থেকে ২৬ পিস স্বর্ণের বার, ২টি মোটরসাইকেল, ২টি মোবাইল ফোন এবং ১টি স্মার্ট ঘড়ি উদ্ধার করা হয়।
জব্দকৃত মালামালের আনুমানিক মূল্য স্বর্ণের বার ২৬ টি ওজন ৩,৪০০.৩৮ গ্রাম, ৭,৬৭,৫৫,৬৯০ টাকা।
খুনলা ২১ বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল নাফিজ ইমতিয়াজ আহসান জানান, আটককৃত স্বর্ণের বারগুলো যশোর ট্রেজারি অফিসে জমা দেওয়া হবে। এবং জব্দকৃত মোটরসাইকেল, মোবাইল ও ঘড়িসহ আসামিকে শার্শা থানায় হস্তান্তর করা হয়েছে।
তিনি আরও বলেন- দেশের অর্থনীতি রক্ষা এবং সীমান্তে যেকোনো ধরনের চোরাচালান ও মাদক পাচার বন্ধে বিজিবির এই কঠোর অভিযান অব্যাহত থাকবে।
শার্শা থানার অফিসার ইনচার্জ (ওসি) শামিনুল হক- আসামি ও মালামাল হস্তান্তরের বিষয়টি প্রতিবেদককে নিশ্চিত করেছেন।
বেনাপোল (যশোর) প্রতিনিধি 








