
যশোরঃ কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের নেতাকর্মীর দ্বারা সারাদেশে নৈরাজ্য ও পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে প্রতিবাদ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শার্শা উপজেলার বাগআঁচড়া ইউনিয়ন বিএনপির আয়োজনে প্রতিবাদ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বিএনপি ও এর বিভিন্ন সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।
সোমবার (২৮ সেপ্টেম্বর) বিকেল ৫ টার দিকে উপজেলা বিএনপির যুগ্ন সাধারন সম্পাদক কুদ্দুস আলী বিশ্বাসের নির্দেশনায় বাগআঁচড়া ইউনিয়ন বিএনপির দলীয় কার্যালয়ের সামনে থেকে মিছিলটি শুরু হয়।
পরে মিছিলটি বাগআঁচড়া বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় দলীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয়। মিছিল শেষে এক সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
বাগআঁচড়া ইউনিয়ন বিএনপির সভাপতি আসাদুজ্জামান মিঠুর সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক আলমগীর কবির আলমের সঞ্চলনায় প্রতিবাদ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
এসময় আরও উপস্থিত ছিলেন, বাগআঁচড়া ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি মোনায়েম হোসেন, শাহাজান কবির, মোজাম বিশ্বাস, আমির হোসেন টালী, প্রচার সম্পাদক নাজমুল হুদা, শার্শা উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক মেহেদী হাসান, সদস্য আলী বাবর বাবু, কৃষকদল নেতা বাবলু মোল্লাসহ যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী।
প্রতিবাদ মিছিল ও সমাবেশ শেষে নেতাকর্মীরা দেশ বিরোধী যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন।
বেনাপোল (যশোর) প্রতিনিধিঃ 



















