
শেরপুরঃ বিশ্ব পর্যটন দিবস ২০২৬ উপলক্ষে শেরপুরের পর্যটন সম্ভাবনা ও ঐতিহ্যকে দেশবাসীর সামনে তুলে ধরার লক্ষ্যে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে ‘আমাদের শেরপুর’ সেলফি কর্নার।
রবিবার (২৭ সেপ্টেম্বর) সেলফি কর্নারের শুভ উদ্বোধন করেন জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন।
এ সময় উপস্থিত ছিলেন শেরপুরের পুলিশ সুপার এ কে এম জহিরুল ইসলাম এবং জেলা পরিষদের প্রশাসক এ.বি.এম মামুনুর রশীদ পলাশ।
জেলা প্রশাসক জানান, শেরপুরের প্রাকৃতিক সৌন্দর্য, ইতিহাস ও ঐতিহ্য অত্যন্ত সমৃদ্ধ। ‘আমাদের শেরপুর’ সেলফি কর্নারটি এই জনপদের পর্যটন সম্ভাবনাকে বিকশিত করতে এবং পর্যটকদের আকর্ষিত করতে একটি নান্দনিক মাধ্যম হিসেবে কাজ করবে।
এই সেলফি কর্নারটি চালুর ফলে শেরপুর ভ্রমণে আসা ভ্রমণপিপাসু ও পর্যটকরা তাদের স্মৃতির পাতাটি আরও সুন্দরভাবে ফ্রেমবন্দী করতে পারবেন। পাশাপাশি এটি জেলার পর্যটন শিল্প বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
শেরপুর প্রতিনিধি 


















