০১:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

শার্শার কায়বায় মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত

যশোরঃ যশোরের শার্শার কায়বায় মাদকের কুফলতা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি, মাদকবিরোধী সামাজিক আন্দোলন জোরদার এবং মাদকমুক্ত সমাজ গড়ে তোলার প্রত্যয়ে মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৬ সেপ্টেম্বর) বিকাল ৫ টার দিকে উপজেলার ৭নং কায়বা ইউনিয়নে লাড়িপুকুর গ্রামবাসীর আয়োজনে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।

কায়বা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান রুহুল কুদ্দুসের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগআঁচড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ শরিফুল ইসলাম।

সমাবেশ বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন- কায়বা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম।

সমাবেশে প্রধান অতিথিসহ অন্যান্য বক্তারা বলেন- মাদক শুধু একজন ব্যক্তির জীবনকেই ধ্বংস করে না, বরং একটি পরিবার, সমাজ ও রাষ্ট্রের জন্য হুমকি সৃষ্টি করে। মাদক নির্মূলে শুধু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান যথেষ্ট নয়, পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, জনপ্রতিনিধি, রাজনৈতিক ও সামাজিক সংগঠন এবং সর্বস্তরের জনগণকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে।

এসময় মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান তারা। পাশাপাশি ডেঙ্গু মশার বিস্তার, নিধন ও সচেতনমূলক বিভিন্ন পরামর্শ প্রদান করেন বক্তারা।

সমাবেশে স্থানীয় গ্রামবাসী, রাজনৈতিক নেতৃবৃন্দ, পুলিশ সদস্য এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

Tag :
About Author Information

জনপ্রিয়

শার্শার কায়বায় মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত

শার্শার কায়বায় মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত

প্রকাশের সময়ঃ ১০:২৪:৪১ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬