০১:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষায় শিক্ষকদের নিয়ে নিরাপদ খাদ্য বিষয়ক কর্মশালা

নারায়ণগঞ্জঃ শিক্ষাপ্রতিষ্ঠানে নিরাপদ খাদ্য সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং শিক্ষার্থীদের মাঝে স্বাস্থ্যসম্মত খাদ্যাভ্যাস গড়ে তোলার লক্ষ্যে নারায়ণগঞ্জ সদর উপজেলায় এক বিশেষ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

এতে নারায়ণগঞ্জ জেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসার শিক্ষকমণ্ডলী অংশগ্রহণ করেন।

বুধবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে অনুষ্ঠিত এই প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এস এম ফয়েজ উদ্দিন।

কর্মশালায় নিরাপদ খাদ্যের গুরুত্ব, খাদ্য দূষণের কারণ ও এর ক্ষতিকর প্রভাব, খাদ্য সংরক্ষণ ও প্রস্তুতির সঠিক পদ্ধতি এবং শিক্ষার্থীদের দৈনন্দিন খাদ্যাভ্যাসে পরিবর্তন আনার নানা দিক নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। একইসঙ্গে খাদ্য নিরাপত্তা বিষয়ে পরিবার ও সমাজে সচেতনতা ছড়িয়ে দিতে শিক্ষকদের কার্যকর ভূমিকা রাখার ওপর জোর দেওয়া হয়।

প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম ফয়েজ উদ্দিন বলেন, একটি সুস্থ, মেধা সম্পন্ন ও বলিষ্ঠ ভবিষ্যৎ প্রজন্ম গড়ে তুলতে হলে নিরাপদ ও পুষ্টিকর খাদ্যের কোনো বিকল্প নেই। শিশুরা যেন ছোটবেলা থেকেই খাদ্য পরিচ্ছন্নতা ও সঠিক খাদ্যাভ্যাস সম্পর্কে সচেতন হতে পারে, সে বিষয়ে শিক্ষকদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে।

তিনি আরও উল্লেখ করেন,নিরাপদ খাদ্য নিশ্চিত করা কেবল ব্যক্তিগত স্বাস্থ্য সুরক্ষার বিষয় নয়, এটি একটি সচেতন ও দায়িত্বশীল সমাজ গঠনের অন্যতম প্রধান পূর্বশর্ত।

শিক্ষাপ্রতিষ্ঠানের মাধ্যমে এই বার্তা ছড়িয়ে দিতে পারলে তার ইতিবাচক প্রভাব পরিবার ছাড়িয়ে পুরো সমাজেই পড়বে।

কর্মশালায় অংশগ্রহণকারী শিক্ষকেরা প্রশিক্ষণ থেকে অর্জিত জ্ঞান নিজ নিজ প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের মাঝে ছড়িয়ে দেওয়ার আশাবাদ ব্যক্ত করেন। শিক্ষকমণ্ডলীর মাধ্যমে শিক্ষার্থীদের সচেতন করার এই উদ্যোগ ভবিষ্যৎ প্রজন্মের স্বাস্থ্য রক্ষায় গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে মনে করছেন সচেতন মহল।

Tag :
About Author Information

জনপ্রিয়

শার্শার কায়বায় মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত

শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষায় শিক্ষকদের নিয়ে নিরাপদ খাদ্য বিষয়ক কর্মশালা

প্রকাশের সময়ঃ ০৬:৫৬:৪৭ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬