০৩:০৮ অপরাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

আমলসার ইউপির উন্নয়নের প্রত্যয়ে চেয়ারম্যান প্রার্থী মোহাম্মদ রানা বিশ্বাস

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময়ঃ ১১:০৯:০২ অপরাহ্ন, রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬
  • ১২৫ বার পড়া হয়েছে

মাগুরাঃ জনগণের পাশে থেকে এলাকার উন্নয়ন ও সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠার প্রত্যয় নিয়ে মাগুরার শ্রীপুর উপজেলার ২ নম্বর আমলসার ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার প্রস্তুতি নিচ্ছেন মোহাম্মদ রানা বিশ্বাস।

চর উদাস গ্রামের বাসিন্দা মোহাম্মদ রানা বিশ্বাসের পিতা আব্দুল ওহাব বিশ্বাস। দুই ভাই ও এক বোনের পরিবারে বেড়ে ওঠা রানা বিশ্বাসের বড় ভাই একজন স্কুল শিক্ষক।

পারিবারিকভাবে শিক্ষা, সামাজিক মূল্যবোধ ও মানুষের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার পরিবেশেই তাঁর বেড়ে ওঠা।

চেয়ারম্যান পদে প্রার্থী হয়ে তিনি আমলসার ইউনিয়নের সাধারণ মানুষের পাশে থেকে কাজ করতে চান। বিশেষ করে ইউনিয়নের নাগরিক সেবা আরও সহজলভ্য করা, এলাকার উন্নয়ন ত্বরান্বিত করা এবং মানুষের সুখ-দুঃখে পাশে থাকার লক্ষ্য নিয়ে তিনি ভোটারদের সঙ্গে যোগাযোগ করছেন।

মোহাম্মদ রানা বিশ্বাস বলেন,আমি চেয়ারম্যান হতে চাই মানুষের সেবা করার জন্য। আমলসার ইউনিয়নের প্রতিটি মানুষের কথা শুনতে চাই এবং তাদের প্রয়োজন ও প্রত্যাশাকে গুরুত্ব দিয়ে কাজ করতে চাই। জনগণ আমাকে সুযোগ দিলে সততা, নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করব।

তিনি আরও বলেন,আমার রাজনীতির মূল শক্তি হবে সাধারণ মানুষ। কোনো বৈষম্য নয়, ইউনিয়নের প্রতিটি মানুষের জন্য সমান সুযোগ ও নাগরিক সেবা নিশ্চিত করাই আমার লক্ষ্য।

ইতোমধ্যে তাঁর প্রার্থিতাকে ঘিরে স্থানীয় পর্যায়ে আলোচনা শুরু হয়েছে। ভোটারদের সঙ্গে মতবিনিময়, গণসংযোগ এবং শুভাকাঙ্ক্ষীদের সঙ্গে যোগাযোগ বাড়ানোর মাধ্যমে নির্বাচনী মাঠে নিজের অবস্থান শক্ত করার চেষ্টা করছেন তিনি।

স্থানীয়দের প্রত্যাশা, যোগ্য, সৎ ও জনবান্ধব নেতৃত্বের মাধ্যমে ২ নম্বর আমলসার ইউনিয়ন আরও এগিয়ে যাবে। আর সেই প্রত্যাশা পূরণের লক্ষ্যেই চেয়ারম্যান প্রার্থী হিসেবে মানুষের দ্বারে দ্বারে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন মোহাম্মদ রানা বিশ্বাস।

জনগণের ভালোবাসাই শক্তি, মানুষের সেবাই লক্ষ্য, এই প্রত্যয় নিয়েই আমলসারের মানুষের পাশে থাকতে চান চেয়ারম্যান প্রার্থী মোহাম্মদ রানা বিশ্বাস।

Tag :
About Author Information

জনপ্রিয়

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সাভারে বৃক্ষরোপণ ও বিতরণ কর্মসূচি

আমলসার ইউপির উন্নয়নের প্রত্যয়ে চেয়ারম্যান প্রার্থী মোহাম্মদ রানা বিশ্বাস

প্রকাশের সময়ঃ ১১:০৯:০২ অপরাহ্ন, রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬