০৪:১৪ পূর্বাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

কালিগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস অনুষ্ঠিত

সাতক্ষীরাঃ ঘর থেকেই শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরার কালিগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২৬ উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের উপজেলা প্রকল্প বাস্তবায়ন কার্যালয়ের আয়োজনে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৩ অক্টোবর)সাড়ে ১০টায় প্রথমে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র‍্যালি বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার সম্মেলনকক্ষে দুর্যোগের পূর্বপ্রস্তুতি ও করণীয় বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা তানিয়া আক্তারের সভাপতিত্বে ও সার্বিক পরিচালনায় সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা তৌকির আহমেদ। এ সময় আরও বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. শংকর কুমার দে, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের কর্মকর্তা জুয়েল হোসেন, সমাজসেবা কর্মকর্তা শাকিল আহমেদ, উপজেলা নির্বাচন কর্মকর্তা আলী আবু সোহাল জুয়েল, মহিলা বিষয়ক কর্মকর্তা অর্না চক্রবর্তী, পল্লী সঞ্চয় ব্যাংকের কর্মকর্তা জয়ন্ত কুমার ঘোষ, উপজেলা প্রশাসনিক কর্মকর্তা হোসনেয়ারা খানম, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা দীপঙ্কর কুমার, ফায়ার সার্ভিস স্টেশন কর্মকর্তা মেশফাকুল আলম এবং আনসার-ভিডিপির মোস্তফা গাজী।

উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ডা. শফিকুল ইসলাম বাবু এবং ভারপ্রাপ্ত কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ প্রমূখ। এবং বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী।

আলোচনা সভায় দুর্যোগ মোকাবিলায় জনসচেতনতা বৃদ্ধি, আগাম প্রস্তুতি জোরদার এবং দুর্যোগের ঝুঁকি ও ক্ষয়ক্ষতি কমানোর ওপর গুরুত্বারোপ করা হয়।

বক্তারা বলেন, দুর্যোগের ক্ষয়ক্ষতি কমাতে ব্যক্তি, পরিবার ও সমাজের প্রতিটি সদস্যকে সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। দুর্যোগের আগে প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ, ঝুঁকিপূর্ণ পরিস্থিতি সম্পর্কে সচেতন থাকা এবং সম্মিলিত উদ্যোগের মাধ্যমে দুর্যোগ মোকাবিলার সক্ষমতা বাড়ানো সম্ভব।

তারা আরও বলেন, একটি নিরাপদ ও দুর্যোগ সহনশীল দেশ গড়ে তুলতে ঘর ও পরিবার থেকেই প্রস্তুতি শুরু করতে হবে। এ ক্ষেত্রে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, শিক্ষাপ্রতিষ্ঠান এবং সাধারণ মানুষের সম্মিলিত অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ।

অনুষ্ঠানে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারী
শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, সাংবাদিক ও স্থানীয় সাধারণ মানুষ এসময় উপস্থিত ছিলেন।

Tag :
About Author Information

জনপ্রিয়

কালিগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস অনুষ্ঠিত

কালিগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস অনুষ্ঠিত

প্রকাশের সময়ঃ ০৮:৫৮:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬