০৮:৫৩ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সিংগাইরে ৮৪টি পূজা মণ্ডপে ব্যবসায়ী অনিরুদ্ধ রায়ের আর্থিক সহায়তা

মানিকগঞ্জঃ আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মানিকগঞ্জের সিংগাইর উপজেলার ৮৪টি পূজা মণ্ডপে ব্যক্তিগত তহবিল থেকে আর্থিক সহযোগিতা প্রদান করেছেন বিশিষ্ট ব্যবসায়ী অনিরুদ্ধ রায়। প্রতিটি পূজা মণ্ডপে নগদ ২০ হাজার টাকা করে অনুদান দেওয়া হয়।

সোমবার বেলা পৌনে ৩টায় সিংগাইর উপজেলার আঙ্গারিয়া এলাকায় শ্রীমতি গীতা রায়ের দূর্গোৎসবে আয়োজিত সহায়তা প্রদান অনুষ্ঠানের মাধ্যমে এ অনুদানের চেক বিতরণ করা হয়।
মানিকগঞ্জ-২ আসনের মাননীয় সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মঈনুল ইসলাম খান শান্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অনুদানের চেক বিতরণ করেন।

​প্রধান অতিথির বক্তব্যে ইঞ্জিনিয়ার মঈনুল ইসলাম খান শান্ত বলেন, “সাম্প্রদায়িক সম্প্রীতি আমাদের হাজার বছরের ঐতিহ্য। শারদীয় দুর্গোৎসবে অসাম্প্রদায়িক চেতনাকে ধারণ করে ব্যবসায়ীদের এমন উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়।”

আয়োজক অনিরুদ্ধ রায় জানান, সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব হচ্ছে শারদীয় উৎসবটি যাতে আনন্দমুখর ও সুষ্ঠু শান্তিপূর্ন পরিবেশে উদযাপিত হতে পারে, সেই লক্ষ্যেই তিনি এই সহায়তার হাত বাড়িয়ে দিয়েছেন। ভবিষ্যতেও এ ধরনের সামাজিক ও ধর্মীয় কর্মকাণ্ডে যুক্ত থাকার কথা ও ব্যক্ত করেন তিনি।

অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ এবং বিভিন্ন পূজা মণ্ডপের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

Tag :
About Author Information

জনপ্রিয়

চা-এর দেশ শ্রীমঙ্গলে আকিজ রিসোর্সের ফ্ল্যাগশিপ ব্র্যান্ড ইনোভার সাফল্যের যাত্রা বিজনেস মিট অনুষ্ঠিত

সিংগাইরে ৮৪টি পূজা মণ্ডপে ব্যবসায়ী অনিরুদ্ধ রায়ের আর্থিক সহায়তা

প্রকাশের সময়ঃ ০৫:৩৭:৫৩ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬