১০:১২ অপরাহ্ন, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

শেরপুরে বিশ্ব দৃষ্টি দিবসে বিনামূল্যে চক্ষু পরিক্ষা ও চশমা বিতরণ

  • শেরপুর প্রতিনিধি
  • প্রকাশের সময়ঃ ০৪:১২:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬
  • ৬৯ বার পড়া হয়েছে

​শেরপুরঃ “আপনার চোখকে ভালোবাসুন”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে শেরপুরে নানা আয়োজনে পালিত হয়েছে ‘বিশ্ব দৃষ্টি দিবস ২০২৬’।

​৮ অক্টোবর বৃহস্পতিবার সকালে ডা: কে জামান বিএনএসবি চক্ষু হাস্পাতাল ময়মনসিংহ পরিচালিত “ভিশন সেন্টার-শেরপুর”- এর আয়োজনে গাজীরখামার মডেল একাডেমিতে দিনব্যাপী এই কর্মসূচি পালিত হয়। দিবসটি উপলক্ষে সকালে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়, র‍্যালিটি একাডেমি প্রাঙ্গন থেকে শুরু হয়ে গাজীরখামার বাজার প্রদক্ষিন করে পুনরায় একাডেমি প্রাঙ্গনে এসে শেষে হয়।

​গাজীরখামার মডেল একাডেমিতে আয়োজিত চক্ষু চিকিৎসা ক্যাম্পে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শেরপুর ডায়াবেটিস সমিতি জেনারেল হাসপাতালের সভাপতি রাজিয়া সামাদ ডালিয়া।

​এসময় তিনি চোখের যত্ন নেওয়ার ওপর বিশেষ গুরুত্বারোপ করে বলেন, সচেতনতার অভাব এবং অবহেলার কারণে অনেক মানুষ অন্ধত্বের শিকার হন। নিয়মিত চোখের পরীক্ষা ও প্রাথমিক সচেতনতাই দৃষ্টিশক্তি সুরক্ষার মূল চাবিকাঠি।

​আলোচনা সভা শেষে একটি ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্পের আয়োজন করা হয়। চক্ষু ক্যাম্পে ২৪২ জন চক্ষু রোগীদের বিনামূল্যে চোখ পরীক্ষা করা, ১৩৫ জন চক্ষু রোগীকে বিনামূল্যে চশমা বিতরণ এবং৩৬ জন চক্ষু রোগীর ছানী অপারেশনের ব্যবস্থা করা হয়।

এসময় ভিশন শেরপুর-এর ইনচার্জ মনিরুজ্জামান মানিক সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও চিকিৎসাকর্মীরা উপস্থিত ছিলেন।

Tag :
About Author Information

জনপ্রিয়

দুর্গাপূজা উপলক্ষে সাভারে বিএনপি’র উদ্যোগে হিন্দু সম্প্রদায়ের মাঝে নগদ অর্থ বিতরণ

শেরপুরে বিশ্ব দৃষ্টি দিবসে বিনামূল্যে চক্ষু পরিক্ষা ও চশমা বিতরণ

প্রকাশের সময়ঃ ০৪:১২:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬