০৩:২১ পূর্বাহ্ন, রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

তেওতায় মাদকবিরোধী সমাবেশ ও ঐতিহ্যবাহী লাঠিবাড়ি খেলা অনুষ্ঠিত

মানিকগঞ্জঃ মাদকমুক্ত ও সুন্দর সমাজ গঠনের প্রত্যয় নিয়ে মানিকগঞ্জের শিবালয় উপজেলার তেওতা জমিদার বাড়ি মাঠ প্রাঙ্গণে শুক্রবার মাদকবিরোধী সমাবেশ ও গ্রামীণ ঐতিহ্যবাহী লাঠিবাড়ি খেলা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, রাজনৈতিক নেতাকর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এস. এ. জিন্নাহ কবির। উদ্বোধন করেন তার সহধর্মিণী ও বিশিষ্ট সমাজসেবক সায়লা কবির।

প্রধান অতিথির বক্তব্যে এস. এ. জিন্নাহ কবির বলেন, “মাদক আজ সমাজের জন্য এক নীরব অভিশাপ হয়ে দাঁড়িয়েছে। পরিবার, সমাজ ও দেশকে রক্ষা করতে হলে মাদকের বিরুদ্ধে সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধ হতে হবে। যুবসমাজই দেশের ভবিষ্যৎ শক্তি। তাদের সৎ, আদর্শবান ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। আইন প্রয়োগের পাশাপাশি সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং সাংস্কৃতিক কর্মকাণ্ডের প্রসার ঘটাতে পারলে মাদকের বিস্তার রোধ করা সম্ভব।”

তিনি আরও বলেন, “গ্রামবাংলার ঐতিহ্য ও সংস্কৃতি আমাদের জাতীয় জীবনের মূল্যবান সম্পদ। নতুন প্রজন্মকে সুস্থ ধারার কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত করতে পারলে তারা মাদক ও নানা সামাজিক অবক্ষয় থেকে দূরে থাকবে। একটি সুন্দর সমাজ গঠনে সকলকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্ব পালন করতে হবে।”

উদ্বোধকের বক্তব্যে সায়লা কবির মাদকমুক্ত পরিবার ও সমাজ গঠনে নারীদের সক্রিয় ভূমিকা পালনের ওপর গুরুত্বারোপ করেন।

সমাবেশে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। তারা বলেন, মাদকের ভয়াবহতা থেকে যুবসমাজকে রক্ষা করতে হলে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। একই সঙ্গে গ্রামবাংলার ঐতিহ্যবাহী খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের প্রসারে সকলকে এগিয়ে আসার আহ্বান জানান তারা।

শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আমিনুল ইসলাম বলেন, মাদক নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি পরিবার ও সমাজের দায়িত্বশীল ভূমিকা প্রয়োজন। তরুণদের খেলাধুলা ও সুস্থ সাংস্কৃতিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত রাখতে পারলে মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ আরও শক্তিশালী হবে। মাদকবিরোধী কার্যক্রমে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

আয়োজক কমিটির আহ্বায়ক এস এম বাবুল হোসেন (বাবু) অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। সঞ্চালনা করেন আয়োজক কমিটির সদস্য ও তেওতা ইউনিয়ন বিএনপি’র সাংগঠনিক সম্পাদক মো. মাজেদ মিয়া।

সমাবেশ শেষে দর্শকদের ব্যাপক উপস্থিতিতে ঐতিহ্যবাহী লাঠিবাড়ি খেলা অনুষ্ঠিত হয়। খেলা দেখতে আশপাশের বিভিন্ন এলাকা থেকে বিপুলসংখ্যক মানুষ মাঠে ভিড় করেন। খেলায় অংশগ্রহণকারীরা তাদের নৈপুণ্য প্রদর্শন করলে উপস্থিত দর্শকরা তা উপভোগ করেন।

আয়োজকরা জানান, সমাজে মাদকবিরোধী সচেতনতা সৃষ্টি, যুবসমাজকে সুস্থ পথে পরিচালিত করা এবং গ্রামীণ ঐতিহ্য সংরক্ষণের লক্ষ্যেই এ আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, রাজনৈতিক নেতাকর্মী, শিক্ষক, যুবক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

Tag :
About Author Information

জনপ্রিয়

মানিকগঞ্জের বেউথা কালিগঙ্গা নদীতে নৌকাবাইচ অনুষ্টিত

তেওতায় মাদকবিরোধী সমাবেশ ও ঐতিহ্যবাহী লাঠিবাড়ি খেলা অনুষ্ঠিত

প্রকাশের সময়ঃ ০৮:৫৩:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ২ অক্টোবর ২০২৬