
মানিকগঞ্জঃ পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্তিতিশীল করার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে মানিকগঞ্জের পুটাইল ইউনিয়ন বিএনপি ও সকল অঙ্গ –সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
মঙ্গলবার বিকেলে মানিকগঞ্জ সদর উপজেলার ৮নং পুটাইল ইউনিয়নের লেমুবাড়ী নতুন হাট থেকে একটি প্রতিবাদ মিছিল বের হয়। মিছিলটি ইউনিয়ন পরিষদ প্রাঙ্গন ঘুরে এসে নতুনহাটে গিয়ে সমাবেশ করে।
পুটাইল ইউনিয়ন বিএনপি শাখার সভাপতি আবু তাহের মিঠুর সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা বিএনপি’র আহবায়ক সদস্য আব্দুস সোবহান, বেতলা মিতরা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান অ্যাডভোকেট সাইফুদ্দিন আহাম্মেদ ফিরোজ,জেলা বিএনপি’র আহ্বায়ক সদস্য শামীম আল মামুন, এডভোকেট সাইফুল ইসলাম রিমন,পুটাইল ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি আব্দুল আলিম,সাধারন সম্পাদক জাহিদুর রহমান বাবুল প্রমুখ।
বক্তারা বলেন, যারা জিয়ার আদর্শের সৈনিক,তারা আওয়ামীলীগকে চিরতরে বহিষ্কার করতে হবে। চিরতরে ওদের সাথে সম্পর্ক ছিন্ন করবে। এসব অমান্য করে যে বাটপারি করে তাদের সাথে সম্পর্ক রাখে সে কখনো দল করতে পারেনা। এই নীতি যদি আমরা করতে পারি, তাহলে আওয়ামীলীগ বাংলাদেশে থাকবে না। আওয়ামীলীগ যারা করে তারা কুকুরের চেয়েও নরাধম। তাই আওয়ামী লীগকে কখনো বিশ্বাস করা যায় না।
বক্তারা আরো বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া বলেছিলেন, কালসাকে বিশ্বাস করো, কিন্তু আওয়ামীলীগকে কখনো বিশ্বাস করো না। তাই দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কথা যে অমান্য করে, সে প্রকৃত বিএনপি না এমনকি বিএনপি’র কোন কর্মী ও হতে পারেনা। তারা আরো বলেন,বিগত ১৭ বছর আমরা চায়ের দোকানে বসে একটি খবর ও দেখতে পারিনি।
এমনকি ব্যক্তিগত কাজের জন্য মানিকগঞ্জ শহরে যেতে হতো লুঙ্গি পড়ে। কারণ প্যান্ট পরা দেখলেই ওরা জিজ্ঞেস করত কোথায় যাচ্ছি। শহীদ জিয়ার আদর্শের সৈনিক যারা দেশমাতা বেগম খালেদা জিয়ার আদর্শে বিশ্বাসী যারা এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের সৈনিকেরা কখনো টাকার কাছে মাথা নত করবেনা। এই আদর্শ নিয়ে যারা রাজনীতি করতে পারবে শুধু তারাই রাজনীতি করবেন। যারা পয়সার জন্য রাজনীতি করেন তারা দয়া করে কেউ রাজনীতিতে আসবেন না।
এসময় পুটাইল ইউনিয়ন শাখা বিএনপি ও সকল অঙ্গ –সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আব্বাসী,স্টাফ রিপোর্টার 



















