০৩:০৬ অপরাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সিংগাইরে নানা আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

মানিকগঞ্জঃ মানিকগঞ্জের সিংগাইরে নানা আয়োজনের মধ্যদিয়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিকেল সারে তিনটায় সিংগাইর কলেজ মাঠে উপজেলা বিএনপি আয়োজিত বিশাল সমাবেশ অনুষ্ঠিত হয়।

সিংগাইর উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ডা.শফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মঈনুল ইসলাম খান শান্ত।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন,
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী শুধু আনন্দ উদযাপনের দিন নয়। এটি দলের আদর্শ, সংগ্রাম ও জনগণের প্রতি দায়বদ্ধতার কথা নতুন করে স্মরণ করার দিন।

তিনি আরো বলেন,জনগণের অধিকার, গণতন্ত্র ও ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য বিএনপি দীর্ঘদিন ধরে সংগ্রাম করে আসছে। জনগণের ভালোবাসা ও সমর্থন নিয়েই বিএনপি দেশের মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে। তিনি দলের নেতাকর্মীদের সব ধরনের হিংসা, বিদ্বেষ,ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে মানুষের পাশে দাঁড়িয়ে দেশের জন্য,দেশের জনগনের জন্য করার আহ্বান জানান।

সমাবেশে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মো. আলাউদ্দিন, বিএনপি নেতা আব্দুল গফুর, সিংগাইর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহিনুর রহমান সৌরভ, বিএনপি নেতা আব্দুল মান্নান, আমজাদ হোসেন, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো. রিয়াজুল ইসলাম, উপজেলা মহিলা দলের সাধারণ সম্পাদক রিপন আক্তারসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

সমাবেশে বক্তারা বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রাজনৈতিক আদর্শ ও দেশের উন্নয়নে তাঁর অবদানের কথা তুলে ধরেন। তারা বলেন, জনগণের অধিকার ও গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে বিএনপি সবসময় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। তারা দলের ঐক্য ও সাংগঠনিক শক্তি আরও সুদৃঢ় করার প্রত্যয় ব্যক্ত করেন নেতাকর্মীরা।

বৃষ্টিকে উপেক্ষা করে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত সমাবেশে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে হাজার হাজার নেতাকর্মী অংশ নেয়।

বাহারি পোশাকে সজ্জিত হয়ে বাদ্যযন্ত্রের তালে তালে স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে ওঠে সমাবেশ স্থল। নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতিতে সমাবেশস্থল উৎসবমুখর হয়ে ওঠে।

Tag :
About Author Information

জনপ্রিয়

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সাভারে বৃক্ষরোপণ ও বিতরণ কর্মসূচি

সিংগাইরে নানা আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

প্রকাশের সময়ঃ ০৯:২২:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬