০৯:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সাভারে পৈতৃক জমি দখলচেষ্টার অভিযোগ, প্রাণনাশের হুমকি

ঢাকাঃ ঢাকার সাভারের বিরুলিয়া ইউনিয়নের বাগ্নীবাড়ী এলাকায় পৈতৃক জমি জবরদখলের চেষ্টা, মারধর করতে উদ্যত হওয়া এবং প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় কয়েকজনের বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী মো. রওশন সাভার মডেল থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগের পরিপ্রেক্ষিতে তদন্ত করে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে পুলিশ।

অভিযোগ সূত্রে জানা যায়, বাগ্নীবাড়ী এলাকার মৃত রহিজ উদ্দিনের ছেলে মো. রওশন ওয়ারিশ সূত্রে পাওয়া জমি দীর্ঘদিন ধরে ভোগদখল করে আসছেন। তবে বেশ কিছুদিন ধরে স্থানীয় মো. নাসির উদ্দিন আহমেদ, কবির হোসেনসহ অজ্ঞাতনামা দুই থেকে তিনজন ওই জমি দখলের চেষ্টা করছেন বলে অভিযোগ করেছেন তিনি।

লিখিত অভিযোগে রওশন উল্লেখ করেন, গত ১৪ সেপ্টেম্বর ২০২৬ সকাল আনুমানিক ৯টা ২০ মিনিটে অভিযুক্ত ব্যক্তিরা জমি দখলের উদ্দেশ্যে সেখানে প্রবেশ করেন। এ সময় তিনি বাধা দিলে তাঁকে মারধর করতে উদ্যত হন তাঁরা। পরে লোকজন নিয়ে জোরপূর্বক জমি দখলের হুমকি দেওয়া হয়। একই সঙ্গে বাধা দিলে তাঁকে ও তাঁর ভাইকে কুপিয়ে জখম করা এবং প্রাণনাশের হুমকি দিয়ে অভিযুক্তরা ঘটনাস্থল ত্যাগ করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

ভুক্তভোগী মো. রওশনের অভিযোগ, পৈতৃক সূত্রে পাওয়া জমি দীর্ঘদিন ধরে ভোগদখলে থাকলেও বর্তমানে অভিযুক্তদের হুমকি ও ভয়ভীতির কারণে তিনি ও তাঁর পরিবারের সদস্যরা নিরাপত্তাহীনতায় ভুগছেন। জমি রক্ষায় বাধা দিতে গিয়ে হামলার শিকার হওয়ার আশঙ্কাও করছেন তাঁরা।

রওশন বলেন, জমিটি তাঁর পৈতৃক সম্পত্তি এবং দীর্ঘদিন ধরে তাঁরা তা ভোগদখল করে আসছেন। কিন্তু এখন জমি দখলের চেষ্টা ও প্রাণনাশের হুমকির কারণে তাঁরা উদ্বেগের মধ্যে রয়েছেন। ঘটনার সুষ্ঠু তদন্ত করে অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি।

স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে আলোচনা করে সমাধানের চেষ্টা করায় থানায় অভিযোগ দিতে কিছুটা বিলম্ব হয়েছে বলেও জানান ভুক্তভোগী।

তবে অভিযোগের বিষয়ে অভিযুক্তদের বক্তব্য পাওয়া যায়নি।

পুলিশের তদন্তের মাধ্যমে ঘটনার প্রকৃত পরিস্থিতি উদ্‌ঘাটন এবং জমি নিয়ে বিরোধের সুষ্ঠু নিষ্পত্তি চান ভুক্তভোগী পরিবার।

এ বিষয়ে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল আলম বলেন, অভিযোগ পেয়েছি। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

Tag :
About Author Information

জনপ্রিয়

মহম্মদপুরে সাবেক জাতীয় ফুটবলারদের প্রীতি ম্যাচ, ১-০ গোলে জয়ী সোনালী অতীত ক্লাব

সাভারে পৈতৃক জমি দখলচেষ্টার অভিযোগ, প্রাণনাশের হুমকি

প্রকাশের সময়ঃ ০৮:১৭:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬