০৪:০১ অপরাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

মাগুরায় প্রথম কমিউনিটি পুলিশিং কাবাডি চ্যাম্পিয়নশিপের উদ্বোধন

মাগুরাঃ জাতীয় পতাকা উত্তোলন ও বেলুন উড়িয়ে মাগুরায় শুরু হয়েছে ‘১ম কমিউনিটি পুলিশিং কাবাডি চ্যাম্পিয়নশিপ-২০২৬’। শুক্রবার (২ অক্টোবর) সকালে শহরের ঐতিহাসিক নোমানী ময়দানে জেলা পুলিশ ও জেলা কমিউনিটি পুলিশিং ফোরামের যৌথ উদ্যোগে দিনব্যাপী এ কাবাডি প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানের শুরুতে জাতীয় সংগীত পরিবেশনের সঙ্গে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। পরে বেলুন ও উদ্বোধনী ফেস্টুন উড়িয়ে প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সংস্কৃতি বিষয়ক মন্ত্রী ও মাগুরা-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী।

প্রধান অতিথির বক্তব্যে সংস্কৃতি বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী বলেন, “মাগুরা অঞ্চলটি ঐতিহাসিকভাবেই খেলাধুলা, শিক্ষা ও সংস্কৃতিতে অত্যন্ত সমৃদ্ধ। আমাদের গ্রামবাংলার ঐতিহ্যবাহী খেলা কাবাডিকে পুনরুজ্জীবিত করার পাশাপাশি যুবসমাজকে সুস্থ ও সুন্দর ধারায় পরিচালিত করতে সরকার সংস্কৃতি ও ক্রীড়া ক্ষেত্রে বহুমুখী উদ্যোগ বাস্তবায়ন করছে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংরক্ষিত মহিলা আসন-৫-এর সংসদ সদস্য অ্যাডভোকেট নেওয়াজ হালিমা আরলী। সভাপতিত্ব করেন মাগুরা পুলিশ সুপার ও আয়োজনের সভাপতি মোল্লা আজাদ হোসেন, পিপিএম-সেবা।
এসময় উপস্থিত ছিলেন মাগুরার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোতাকাব্বীর আহমেদ, জেলা পরিষদের প্রশাসক ও কমিউনিটি পুলিশিং ফোরামের সভাপতি আলী আহমেদ এবং পৌর বিএলসি মাগুরার সভাপতি ও কমিউনিটি পুলিশিং ফোরামের সাধারণ সম্পাদক মো. মাসুদ হাসান খান কিজিল।।

উদ্বোধনী অনুষ্ঠান ও আলোচনা সভা শেষে অতিথিরা মাঠে নেমে প্রতিযোগিতায় অংশ নেওয়া বিভিন্ন দলের খেলোয়াড়দের সঙ্গে কুশল বিনিময় করেন। দিনব্যাপী এ প্রতিযোগিতায় মাগুরা জেলার বিভিন্ন উপজেলার কাবাডি দল অংশ নেয়।
যুবসমাজকে মাদক, সন্ত্রাস, জুয়া ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখা এবং খেলাধুলার মাধ্যমে সামাজিক সম্প্রীতি জোরদারের লক্ষ্যেই এ আয়োজন করা হয়।

Tag :
About Author Information

মাগুরায় প্রথম কমিউনিটি পুলিশিং কাবাডি চ্যাম্পিয়নশিপের উদ্বোধন

মাগুরায় প্রথম কমিউনিটি পুলিশিং কাবাডি চ্যাম্পিয়নশিপের উদ্বোধন

প্রকাশের সময়ঃ ০৩:৩৪:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ২ অক্টোবর ২০২৬