০৩:৪২ অপরাহ্ন, রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

মানিকগঞ্জে জাতীয় যুব দিবসের উদ্বোধন করলেন: খাদ্যমন্ত্রী

মানিকগঞ্জঃ মানিকগঞ্জের ঘিওর উপজেলার জোকা এলাকায় নানা আয়োজনের মধ্যদিয়ে জাতীয় যুব দিবস অনুষ্টিত হয়েছে।

রোববার (১ নভেম্বর) সকালে উপজেলার জোকা এলাকায় যুব উন্নয়ন অধিদপ্তরের জেলা কার্যালয় প্রাঙ্গণে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দিবসটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন মানিকগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও খাদ্যমন্ত্রী আফরোজা খানম।

তিনি বলেন,যুবসমাজ দেশের অন্যতম গুরুত্বপূর্ণ সম্পদ। তাদের মেধা, শ্রম, দক্ষতা ও সৃজনশীলতাকে কাজে লাগিয়ে একটি উন্নত, সমৃদ্ধ ও আত্মনির্ভরশীল বাংলাদেশ গড়ে তোলার প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।

কর্মসূচিতে যুবসমাজের উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি, আত্মনির্ভরশীলতা অর্জন এবং দেশের সামগ্রিক উন্নয়নে তরুণদের ইতিবাচক ভূমিকার বিষয়টি গুরুত্ব পায়।

এসব আয়োজনের মাধ্যমে তরুণদের দক্ষতা বৃদ্ধি, আত্মকর্মসংস্থান এবং সমাজ ও রাষ্ট্রের উন্নয়নে অংশগ্রহণে উৎসাহিত করার ওপর গুরুত্ব দেওয়া হয়।

এ সময় উপস্থিত ছিলেন মানিকগঞ্জের জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা, পুলিশ সুপার মোহাম্মদ সারওয়ার আলম, সিভিল সার্জন ডা. আইভি, যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক ড. মো. শহিদুল ইসলাম, মানিকগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম বিশ্বাসসহ জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন ও সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।

Tag :
About Author Information

মানিকগঞ্জে জাতীয় যুব দিবসের উদ্বোধন করলেন: খাদ্যমন্ত্রী

মানিকগঞ্জে জাতীয় যুব দিবসের উদ্বোধন করলেন: খাদ্যমন্ত্রী

প্রকাশের সময়ঃ ০২:৫২:৩২ অপরাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২৬