০৮:১৭ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

নারায়ণগঞ্জে লেকের পানিতে ভাসমান যুবকের মরদেহ উদ্ধার

  • Reporter Name
  • প্রকাশের সময়ঃ ০১:১১:৪০ অপরাহ্ন, শুক্রবার, ৭ মার্চ ২০২৫
  • ২১৪ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের ডিএনডি লেকের পানিতে ভাসমান অবস্থায় মো. নয়ন (২০) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ।

শুক্রবার (৭ মার্চ) সকালে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ৭ নম্বর ওয়ার্ডের বার্মা স্ট্যান্ড গোদনাইল ভান্ডারীপুল লেকের পানিতে মরদেহটি ভাসতে দেখা যায়।

পুলিশ জানায়, নিজগ্রাম থেকে একমাস আগে সিদ্ধিরগঞ্জ এসে মামার বাড়িতে বসবাস করছিলেন নয়ন। বুধবার (৫ মার্চ) সন্ধ্যায় ইফতার করে মামাবাড়ি থেকে বের হওয়ার পর থেকে খোঁজ পাওয়া যায়নি। আজ সকালে স্থানীয় এলাকাবাসী লেকে পানিতে মরদেহ ভাসতে দেখে পুলিশকে খবর দেয়।

নিহত যুবক জামালপুর জেলার বনরামপুর গ্রামের মৃত আব্দুল হালিমের ছেলে।
নিহতের মা ও মামা জানায় নয়ন মৃগী রোগে আক্রান্ত ছিল।

সিদ্ধিরগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহিনূর আলম বলেন, গত বুধবার থেকে নয়ন নিখোঁজ হলে স্বজনরা থানায় অভিযোগ বা জিডি করেনি। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে।

Tag :
About Author Information

জনপ্রিয়

ভিক্ষুকের জমানো দেড় লাখ টাকা ছিনিয়ে নিলো নেশাগ্রস্ত যুবক

নারায়ণগঞ্জে লেকের পানিতে ভাসমান যুবকের মরদেহ উদ্ধার

প্রকাশের সময়ঃ ০১:১১:৪০ অপরাহ্ন, শুক্রবার, ৭ মার্চ ২০২৫