০২:২৪ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

যারা মানুষ হত্যা করে, তারা মানুষের সেবক হতে পারে না ; জামায়াতের আমীর ডা. শফিকুর রহমান

শেরপুরঃ সামান্য একটি আসনের জন্য যারা মানুষ হত্যা করতে পারে, তারা কোনোভাবেই মানুষের সেবক হতে পারে না। যারা আমার ভাইকে খুন করেছে, আল্লাহ যেন তাদের হেদায়েত দান করেন। তাদের দ্বারা আর কারও ক্ষতি হোক। এটা আমরা চাই না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ড. শফিকুর রহমান।

রবিবার (১ফেব্রুয়ারি) সকালে শ্রীবরদী উপজেলা জামায়াতের সেক্রেটারি নিহত মাওলানা রেজাউল করিমের কবর জিয়ারত শেষে বক্তব্য প্রদানকালে তিনি এসব কথা বলেন। ড. শফিকুর রহমান বলেন, ১২ তারিখের নির্বাচনকে ঘিরেই এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে।

তিনি আরও বলেন, আমার ভাইয়ের হত্যাকারীদের বিচার আপনাদের ওপর ছেড়ে দিলাম, এর বিচার আপনারাই করবেন।

কবর জিয়ারত শেষে জামায়াতের আমীর নিহতের পরিবারের সদস্যদের সান্ত্বনা দেন এবং প্রয়োজনীয় উপহার সামগ্রী প্রদানসহ সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন।

Tag :
About Author Information

আওয়ামী লীগের কর্মসূচি ঘিরে মানিকগঞ্জে বিএনপির তৎপরতা, নেতৃত্বে এসএ জিন্নাহ কবির ও দিপু

যারা মানুষ হত্যা করে, তারা মানুষের সেবক হতে পারে না ; জামায়াতের আমীর ডা. শফিকুর রহমান

প্রকাশের সময়ঃ ০৭:০০:১৬ অপরাহ্ন, রবিবার, ১ ফেব্রুয়ারী ২০২৬