১১:৫৬ অপরাহ্ন, রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

শেরপুরে পরিবেশ অধিদপ্তরের অভিযানে নিষিদ্ধ পলিথিন জব্দ

শেরপুরঃ শেরপুরে পরিবেশ অধিদপ্তর ও জেলা প্রশাসনের যৌথ অভিযানে ৩৪৬ কেজি পলিথিন জব্দ করা হয়েছে।

সোমবার (২ জুন) বিকালে সদর উপজেলার গণইমমিনাকান্দা পশ্চিমপাড়া এলাকায় অভিযান চালিয়ে একটি গোডাউন থেকে এসব পলিথিন জব্দ করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন শেরপুর জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আনোয়ার হোসাইন। এসময় প্রসিকিউশন প্রদান করেন পরিবেশ অধিদপ্তর শেরপুর জেলা কার্যালয়ের পরিদর্শক সুশীল কুমার দাস।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে পরিবেশ অধিদপ্তর ও জেলা প্রশাসনের যৌথ আভিযানিক একটি দল অভিযান চালায় সদর উপজেলার গণইমমিনাকান্দা পশ্চিমপাড়া এলাকার একটি গোডাউনে। এসময় গোডাউন থেকে নিষিদ্ধ ৩৪৬ কেজি পলিথিন জব্দ করা হয়। সেইসাথে এই ব্যবসার সাথে জড়িত থাকায় ৫হাজার টাকা জরিমানা করা হয়।

পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক সুশীল কুমার দাস এ বিষয়ে সত্যতা নিশ্চিত করে জানান, এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।

Tag :
About Author Information

বাজিতখিলা ইউনিয়নের উন্নয়ন করতে হলে তরুণ জনপ্রতিনিধি প্রয়োজন : বুলবুল আহমেদ

শেরপুরে পরিবেশ অধিদপ্তরের অভিযানে নিষিদ্ধ পলিথিন জব্দ

প্রকাশের সময়ঃ ০৬:১৭:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ জুন ২০২৫