
ঢাকাঃ সচেতন, সংগঠিত ও সোচ্চার জনগোষ্ঠীই গণতন্ত্রের রক্ষাকবচ’-এই প্রতিপাদ্যে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মানিকগঞ্জে সুষ্ঠু নির্বাচন ও গণতান্ত্রিক উত্তরণ: নাগরিক ভাবনা শীর্ষক এক গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সকাল সারে দশটায় মানিকগঞ্জ জেলা পরিষদ মিলনায়তনে এ গোলটেবিল বৈঠকের আয়োজন করে সুজন- সুশাসনের জন্য নাগরিক মানিকগঞ্জ জেলা শাখা । অনুষ্ঠান চলে দুপুর দুইটা পর্যন্ত।
সুজনের জেলা কমিটির সভাপতি প্রফেসর ইন্তাজ উদ্দিন এর সভাপতিত্বে এবং সাধারন সম্পাদক জাহাঙ্গীর আলম বিশ্বাসের সঞ্চালনায় গোলটেবিল বৈঠক আলোচনায় অংশ নেন- সুজনের কেন্দ্রীয় সহযোগী সমন্বয়ক জিল্লুর রহমান তৌফিক, দি হাঙ্গার প্রজেক্টের প্রোগ্রাম ম্যানেজার আহসানুল কবীর ডলার। এ ছাড়া মানিকগঞ্জ জেলা কমিটির সকল সদস্যসহ অবসর প্রাপ্ত স্কুল কলেজের শিক্ষক, বেসরকরী বিভিন্ন সংস্থার কর্মকর্তা, গণমাধ্যমকর্মী ও তরুণ-তরুণীরা।
বক্তারা বলেন, সুষ্ঠু, অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচন একটি রাষ্ট্রের গণতান্ত্রিক অগ্রযাত্রার প্রধান ভিত্তি। ভোটাধিকার সুরক্ষা, নির্বাচনি প্রক্রিয়ায় স্বচ্ছতা এবং প্রার্থীদের জবাবদিহির বিষয়টি নিশ্চিত করতে নাগরিক সমাজকে আরও সংগঠিত ও সক্রিয় ভূমিকা রাখতে হবে। তারা আরও বলেন, তরুণ প্রজন্মের রাজনৈতিক সচেতনতা ও অংশগ্রহণ গণতান্ত্রিক কাঠামোকে আরে শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে ।
আলোচনায় অংশগ্রহণকারীরা আরো বলেন, ভোটার তালিকা হালনাগাদ, প্রার্থীদের তথ্য প্রকাশ, প্রভাব মুক্ত পরিবেশ এবং প্রশাসনের নিরপেক্ষতা নিশ্চিত হলে দেশে গণতন্ত্রের ভিত্তি আরও মজবুত হবে। পাশাপাশি গণমাধ্যমের স্বাধীনতা এবং সুশীল সমাজের মতামতকে গুরুত্ব দেওয়ার কথাও উল্লেখ করেন তারা।
গোলটেবিলে বক্তারা রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানিয়ে বলেন, নির্বাচনকে প্রতিযোগিতামূলক, উৎসবমুখর ও অংশগ্রহণমূলক করতে সব পক্ষের সদিচ্ছা ও গণতান্ত্রিক মূল্যবোধ চর্চা অত্যন্ত জরুরি। নাগরিকদের সচেতনতা এবং সংগঠিত ভূমিকা নির্বাচনি পরিবেশকে আরও গতিশীল করবে বলেও তারা আশা প্রকাশ করেন।
গোলটেবিল শেষে অংশগ্রহণকারীরা মুক্ত আলোচনায় নানামুখী প্রস্তাবনা উপস্থাপন করেন এবং ভবিষ্যতে নাগরিক সমাজের আরও সক্রিয় ভূমিকার ওপর গুরুত্বারোপ করা হয়।
আব্বাসী, স্টাফ রিপোর্টারঃ 














