০৫:২১ অপরাহ্ন, রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

রংপুরে চার খুনের ঘটনার বিচার কার্যক্রম দ্রুত শেষ করা হবে; রংপুরে ত্রাণ মন্ত্রী

রংপুরঃ রংপুরে চার খুনের ঘটনায় অল্প সময়ে মধ্যে চার্জশিট দিয়ে দ্রুত বিচার কার্যক্রম শেষ করা হবে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলু।

শনিবার (৫ সেপ্টেম্বর) বেলা ১১ টায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটের সার্ভিস ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, এই হত্যাকাণ্ডকে আমরা কোনোভাবেই মেনে নিতে পারিনি। যদিও এই হত্যাকাণ্ডটার রহস্য উন্মোচনের ক্ষেত্রে বিভিন্ন ধরনের আলোচনা আছে, তদন্তে হয়তো বিভিন্ন ধরনের উপসর্গ তৈরি হচ্ছে, তাই একটু সময় লাগছে।

সুষ্ঠ তদন্তের মাধ্যমে যারা দোষী এবং হত্যাকাণ্ডের পিছনে যারা জড়িত তাদেরকে উন্মোচিত করে আইনের আওতায় নিয়ে আসাই হচ্ছে আমাদের কাছে সবচেয়ে জরুরি। আশা করি অল্প কিছুদিনের মধ্যেই সুষ্ঠ তদন্তের মাধ্যমে একটা চার্জশিট দিয়ে দ্রুততম সময়ে আমরা বিচার কাজ শেষ করতে পারব।

এসময় তিনি হাসপাতাল প্রসঙ্গে বলেন, গত সভায় যে সিদ্ধান্তগুলো গ্রহণ করা হয়েছে, সেগুলোকে ফলোআপ করার জন্য কতটা কার্যকরী হয়েছে সেই বিষয় অনুসন্ধান করার জন্য এসেছি। আশা করি আগামী এক মাসের ভিতরে আমরা নতুন করে আইসিইউ বেড চালু করতে পারব।

পরে হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির মাসিক সভায় যোগ দেন মন্ত্রী। সেখানে হাসপাতালের বিভিন্ন সমস্যা সমাধানের আশ্বাস দেন।

এর আগে নগরীর গুপ্তপাড়ায় সরকারি কর্ম-কমিশন সচিবালয়ের আঞ্চলিক কার্যালয়ের নবনির্মিত ভবন উদ্বোধন করেন তিনি।

Tag :
About Author Information

জনপ্রিয়

শেরপুর সদর হাসপাতালের টেকনিশিয়ানকে ছুরিকাঘাত : গ্রেপ্তার -১

রংপুরে চার খুনের ঘটনার বিচার কার্যক্রম দ্রুত শেষ করা হবে; রংপুরে ত্রাণ মন্ত্রী

প্রকাশের সময়ঃ ০২:৫৯:৩২ অপরাহ্ন, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬