০২:১৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
নিজের সামর্থ্য অনুযায়ী অর্থ ব্যয় করে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর উদ্যোগ

প্রচার-প্রচারণার চেয়ে গরিব মানুষের কল্যাণে কাজ করতে চান মোঃ মাজেদ মিয়া

চঞ্চল মাহমুদ খানঃ মানিকগঞ্জের শিবালয় উপজেলার তেওতায় বিএনপির সাংগঠনিক সম্পাদক ও চেয়ারম্যান প্রার্থী মোঃ মাজেদ মিয়া মানুষের কাছে নিজের পরিচিতি তুলে ধরতে চান সামাজিক কর্মকাণ্ডের মাধ্যমে। নির্বাচনী প্রচার-প্রচারণার পাশাপাশি তাঁর ব্যক্তিগত উদ্যোগের কেন্দ্রবিন্দুতে রয়েছে দরিদ্র ও অসহায় মানুষের কল্যাণ।

নিজের সামর্থ্য অনুযায়ী ব্যক্তিগত অর্থ ব্যয় করে এলাকার গরিব, অসহায় ও বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করছেন তিনি। তাঁর বক্তব্য, মানুষের সেবা করার জন্য নির্বাচিত জনপ্রতিনিধি হওয়ার অপেক্ষায় থাকতে হয় না। যার যতটুকু সামর্থ্য রয়েছে, তা নিয়েই মানুষের কল্যাণে এগিয়ে আসা সম্ভব।

মোঃ মাজেদ মিয়া মনে করেন, রাজনীতির মূল উদ্দেশ্য হওয়া উচিত মানুষের পাশে থাকা। এলাকার দরিদ্র মানুষের কষ্ট লাঘব, সামাজিক উন্নয়ন এবং জনকল্যাণমূলক কাজে ব্যক্তিগতভাবে ভূমিকা রাখাই তাঁর প্রত্যাশা।

তেওতার চেয়ারম্যান প্রার্থী হিসেবে তাঁর রাজনৈতিক পরিচয়ের পাশাপাশি সামাজিক কর্মকাণ্ডের মাধ্যমে মানুষের সঙ্গে সম্পর্ক গড়ে তোলার প্রচেষ্টা অব্যাহত রয়েছে।

Tag :
About Author Information

শার্শায় প্রাথমিক বিদ্যালয়ের জমি দখল, স্বজনপ্রীতিতে দোকারঘর বসতবাড়ি নির্মাণ

নিজের সামর্থ্য অনুযায়ী অর্থ ব্যয় করে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর উদ্যোগ

প্রচার-প্রচারণার চেয়ে গরিব মানুষের কল্যাণে কাজ করতে চান মোঃ মাজেদ মিয়া

প্রকাশের সময়ঃ ১০:৩৫:৩৫ অপরাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০২৬