
গাজীপুরঃ কালিয়াকৈরে আওয়ামী যুবলীগ ও ছাত্রলীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত সজীব হোসেনকে নিয়ে বিভিন্ন অভিযোগের কথা সামনে এসেছে। তাকে খুঁজে বের করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মাধ্যমে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন এলাকাবাসী।
এলাকা থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, মোঃ সজিব হোসেন কালিয়াকৈর পৌর জাতীয় শ্রমিক লীগের শিল্প ও সাহিত্য বিষয়ক সম্পাদক এবং ১নং ওয়ার্ড আটাবহ ইউনিয়ন আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন বলে জানা যায়। এছাড়া তিনি জাতির পিতা বঙ্গবন্ধু সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সাবেক সহ-সম্পাদক ছিলেন বলেও এলাকাবাসী দাবি।
সামাজিক যোগা-যোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ছবিতে তাকে দেশিও অস্ত্র-সহ বিএনপি জামায়াতের ওপর হামলা করতে দেখা যায়। তিনি মাদকের সাথে গভীর ভাবে জড়িত বলে জানা গিয়েছে, তিনি চাঁদাবাজিতেও বেশ পারদর্শী ছিলেন, একাধিক চাঁদাবাজির অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে, এবং কি জুলাই যোদ্ধাদেরকে নির্মম ভাবে আহত করেছেন এই সজিব হোসেন।
তার বিরুদ্ধে যেসব অভিযোগ রয়েছে, সেগুলোর সত্যতা যাচাই করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি উঠেছে এলাকাবাসীর পক্ষ থেকে।
উল্লেখ্য, অভিযোগগুলোর বিষয়ে সজীব হোসেনের বক্তব্য পাওয়া গেলে তা পরবর্তী প্রতিবেদনে প্রকাশ করা হবে।
নিজস্ব প্রতিবেদক 


















