০৫:১২ অপরাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

তেওতায় নজরুল-প্রমিলা সাংস্কৃতিক গোষ্ঠীর নতুন কমিটি আসছে

মোঃ চঞ্চল মাহমুদ খান স্টাফ রিপোর্টারঃ মানিকগঞ্জের ঐতিহ্যবাহী তেওতা জমিদার বাড়িতে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ও তাঁর সহধর্মিণী প্রমিলা দেবীর স্মৃতি সংরক্ষণ এবং সংস্কৃতি চর্চাকে এগিয়ে নিতে ‘তেওতা নজরুল-প্রমিলা সাংস্কৃতিক গোষ্ঠী’র নতুন কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

জানা গেছে, শিক্ষক, চিকিৎসক, ক্রীড়াবিদ এবং সংস্কৃতিমনা ব্যক্তিদের সমন্বয়ে একটি শক্তিশালী ও কার্যকর কমিটি গঠন করা হবে, যার লক্ষ্য হবে জনমানুষের কল্যাণে কাজ করা এবং স্থানীয় সংস্কৃতি সংরক্ষণ ও বিকাশে ভূমিকা রাখা।

এই সাংস্কৃতিক গোষ্ঠীর পূর্ববর্তী কার্যক্রম শুরু হয়েছিল প্রয়াত সিনিয়র সাংবাদিক সাইফুল ইসলাম খান এবং প্রয়াত সিনিয়র শিক্ষক আতিকুর রহমান আতিকের উদ্যোগে। তাঁদের সঙ্গে সভাপতি হিসেবে ছিলেন অজয় কুমার চক্রবর্তী। তাঁদের প্রয়াণের পর সাংগঠনিক কার্যক্রম কিছুটা স্থগিত হয়ে যায়।

পরবর্তীতে দীর্ঘ বিরতির পর আবারও নতুনভাবে সংগঠনটিকে সক্রিয় করার উদ্যোগ নেওয়া হয়েছে। এ উদ্যোগে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন শতরূপা মানবিক উন্নয়ন ফাউন্ডেশনের মহাসচিব মোজাম্মেল হোসেন মোল্লা। তাঁর সার্বিক সহযোগিতায় সংগঠনটি পুনরায় কার্যক্রমে ফিরছে।

নতুন কাঠামোতে আবারও সভাপতি হিসেবে থাকছেন অজয় কুমার চক্রবর্তী। তাঁর নেতৃত্বে শিক্ষক, চিকিৎসক, ক্রীড়াবিদ ও সংস্কৃতিমনা ব্যক্তিদের সমন্বয়ে নতুন কমিটি গঠন করা হচ্ছে।

আয়োজকরা জানিয়েছেন, খুব শিগগিরই পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে এবং আনুষ্ঠানিকভাবে সাংস্কৃতিক গোষ্ঠীর কার্যক্রম পুনরায় শুরু হবে।

স্থানীয়দের প্রত্যাশা, এই উদ্যোগ তেওতা অঞ্চলে সংস্কৃতি চর্চা, সামাজিক উন্নয়ন এবং জনকল্যাণমূলক কর্মকাণ্ডে নতুন প্রাণ সঞ্চার করবে।

Tag :
About Author Information

জনপ্রিয়

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সাভারে বৃক্ষরোপণ ও বিতরণ কর্মসূচি

তেওতায় নজরুল-প্রমিলা সাংস্কৃতিক গোষ্ঠীর নতুন কমিটি আসছে

প্রকাশের সময়ঃ ১১:০০:২৩ অপরাহ্ন, রবিবার, ৩ মে ২০২৬