১০:১৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

গাজীপুরে চাঁদা না পেয়ে ব্যবসায়ীর মাথায় পিস্তল ঠেকিয়ে হুমকি , গ্রেফতার ২

  • স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময়ঃ ১০:২৪:১৬ অপরাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২৬
  • ১৭৮ বার পড়া হয়েছে

গাজীপুরঃ গাজীপুরের কাশিমপুরে একটি শিল্প কারখানার ব্যবসা নিয়ন্ত্রণে নিতে ৫ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। অস্ত্র উঁচিয়ে হুমকি ও নগদ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে তাদের আটক করা হয়।

কাশিমপুরের জিরানী এলাকা। এখানে উত্তরা গ্রুপের ‘ট্রান্স এশিয়া হোন্ডা ফ্যাক্টরি’র ওয়েস্টেজ ব্যবসার নিয়ন্ত্রণ নিতে দীর্ঘদিন ধরে মরিয়া একটি চক্র। মামলার নথী বলছে, গত ১৩ মে বিকেলে আদিব এন্টারপ্রাইজের ম্যানেজারকে ফ্যাক্টরি গেটে আটকে দেয় ১০-১২ জনের একটি সশস্ত্র দল।

বাদীর অভিযোগ, রামদা ও পিস্তল উঁচিয়ে তার কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি করা হয়। অন্যথায় ব্যবসা প্রতিষ্ঠান বন্ধের হুমকি দেয় অভিযুক্তরা। প্রাণ ভয়ে মালিকপক্ষ নগদ ৫০ হাজার টাকা দিলেও তাতে সন্তুষ্ট হয়নি চক্রটি। বরং বাকি টাকার জন্য অব্যাহত রাখা হয় চাপ।

অবশেষে কাশিমপুর থানার অফিসার ইনচার্জ মোল্লা খালিদ হোসেন অভিযান চালিয়ে জিরানী এলাকা থেকে গ্রেফতার করা হয় মূল অভিযুক্ত আবুল বাশার বাদশা ও হালিম বেপারীকে। জব্দ করা হয় ভয়ভীতি প্রদর্শনে ব্যবহৃত সরঞ্জাম। পুলিশ জানায়, আসামীদের বিরুদ্ধে প্রাথমিক সত্যতা মিলেছে এবং তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

শিল্প এলাকায় এমন চাঁদাবাজ সিন্ডিকেট নির্মূলে জিরো টলারেন্স নীতি ঘোষণা করেছে কাশিমপুর থানার অফিসার ইনচার্জ মোল্লা খালিদ হোসেন ।

।

Tag :
About Author Information

জনপ্রিয়

দেশে সারের কোনো সংকট নেই : শান্ত এমপি

গাজীপুরে চাঁদা না পেয়ে ব্যবসায়ীর মাথায় পিস্তল ঠেকিয়ে হুমকি , গ্রেফতার ২

প্রকাশের সময়ঃ ১০:২৪:১৬ অপরাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২৬