১০:১৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

আম পারার লোভ দেখিয়ে শিশু ধর্ষণের চেষ্টা, বাড়ির মালিকের ছেলে গ্রেফতারসহ কাশিমপুরে ৫ জন আটক

গাজীপুরঃ গাজীপুর মহানগরীর কাশিমপুর থানা এলাকায় পৃথক দুটি অভিযানে বিপুল পরিমাণ ইয়াবাসহ ৫ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। অন্যদিকে, বাবা-মা কর্মস্থলে থাকার সুযোগে ৯ বছরের এক শিশুকে আম পাড়ার কথা বলে গলির ভেতর নিয়ে ধর্ষণের চেষ্টার অভিযোগে এক বাড়ীর মালিকের ছেলের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। চেকপোস্ট ও আস্তানায় অভিযান, ৮৫০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৪

পুলিশ সূত্রে জানা যায়, গত ১৬ই মে গভীর রাতে কাশিমপুর থানাধীন মাধবপুর ওয়াবদা রোডের মাথায় জিএমপি পুলিশের একটি বিশেষ চেকপোস্ট বসানো হয়। রাত আনুমানিক ১টা ১০ মিনিটে চেকপোস্ট অতিক্রম করার সময় সন্দেহভাজন হিসেবে মো: হানিফ শেখ (৩১) নামে এক যুবককে আটক করা হয়। উপস্থিত সাক্ষীদের সামনে তার দেহ তল্লাশি করে প্যান্টের পকেট থেকে ৮৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

পরবর্তীতে ধৃত হানিফ শেখকে জিজ্ঞাসাবাদে সে জানায়, এই মাদক সে বারেন্দা এলাকার মাদক ব্যবসায়ী আলমগীর, বাবু ও ইউসুফের কাছ থেকে সংগ্রহ করেছে। তার দেওয়া তথ্যের ভিত্তিতে রাত আড়াইটায় পূর্ব সারদাগঞ্জ পুকুরপাড় এলাকার একটি টিনসেড বাড়িতে অভিযান চালায় পুলিশ। সেখান থেকে পালানোর চেষ্টাকালে আলমগীর হোসেন (২৫), মো: বাবু ওরফে পারভেজ (২৪) এবং মো: ইউসুফ (২৬)-কে গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে আরও যথাক্রমে ৬০ পিস, ৫০ পিস এবং ৪০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। মেম্বার মার্কেটে অভিযান, আরও ১ জন গ্রেফতার করা হয়।

একই রাতে কাশিমপুর থানার এসআই সাদ্দাম হোসেনের নেতৃত্বে অপর একটি দল পশ্চিম শৈলডুবী মেম্বার মার্কেট সংলগ্ন মফিজুলের সেলুনের সামনে পাকা রাস্তার ওপর অভিযান চালায়। সেখানে মাদক কেনাবেচার সময় মো: সুমন (২৫) নামে এক যুবককে ধৃত করা হয়। ডিজিটাল পরিমাপক দ্বারা মেপে তার নিকট থেকে ১০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। গ্রেফতারকৃত সকল আসামীদের বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে আদালতে সোপর্দ করা হয়েছে।

অবুঝ শিশুকে আম পাড়ার লোভ দেখিয়ে ধর্ষণের চেষ্টা
মাদকের এই ভয়াবহতার মাঝেই কাশিমপুরের পূর্ব এনায়েতপুর সবুজ কানন এলাকায় এক নির্মম পাশবিকতার ঘটনা ঘটেছে। স্থানীয় কটন ক্লাব বিডি লিঃ এর এক নারী পোশাককর্মী কাশিমপুর থানায় হাজির হয়ে বাড়ীর মালিকের ছেলে মোঃ মাসুদ রানা (৩৮)-এর বিরুদ্ধে তার ৯ বছরের কন্যা সন্তানকে ধর্ষণের চেষ্টার লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, গত ১৪ই মে সকালে ওই শিশুটির বাবা-মা তাদের নিজ নিজ কর্মস্থলে চলে যান। এই সুযোগে সকাল আনুমানিক ১০টার দিকে আসামী মাসুদ রানা শিশুটিকে আম পেড়ে দেওয়ার লোভ দেখিয়ে বাড়ির পাশের একটি ফাঁকা গলির ভেতর নিয়ে যায়। সেখানে নিজের যৌন কামনা চরিতার্থ করার উদ্দেশ্যে শিশুটির শরীরের স্পর্শকাতর স্থানে হাত দেয় এবং ধর্ষণের চেষ্টা চালায়। পরবর্তীতে এই ঘটনা কাউকে জানালে শিশুটিকে খুন-জখম করার হুমকিও দেওয়া হয়। পরদিন শিশুটি অসুস্থ ও আতঙ্কিত অবস্থায় তার মাকে বিষয়টি জানালে, ভুক্তভোগী মা থানায় এসে এই এজাহার দায়ের করেন।

কাশিমপুর থানার অফিসার ইনচার্জ মোল্লা খালিদ হোসেন জানিয়েছে, মাদক ও শিশু নির্যাতনের এই ঘটনাগুলোকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। আসামীদের বিরুদ্ধে পর্যাপ্ত সাক্ষ্য-প্রমাণ সংগ্রহ করে আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে ।

Tag :
About Author Information

জনপ্রিয়

দেশে সারের কোনো সংকট নেই : শান্ত এমপি

আম পারার লোভ দেখিয়ে শিশু ধর্ষণের চেষ্টা, বাড়ির মালিকের ছেলে গ্রেফতারসহ কাশিমপুরে ৫ জন আটক

প্রকাশের সময়ঃ ০৮:১৩:৫২ অপরাহ্ন, রবিবার, ১৭ মে ২০২৬