০৪:৪১ অপরাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

শেরপুরে তিন দিনব্যাপী জাতীয় ফল মেলার উদ্বোধন

  • Reporter Name
  • প্রকাশের সময়ঃ ১২:০১:০৮ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬
  • ১৯০ বার পড়া হয়েছে

শেরপুরঃ ‘করব মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস’ এবং ‘নিরাপদ কৃষি, নিরাপদ কৃষক, নিরাপদ খাদ্যশস্য, পরিপূর্ণ বাংলাদেশ’ এ প্রতিপাদ্যকে ধারণ করে শেরপুরে ৩ দিনব্যাপী জাতীয় ফল মেলা ও কৃষি মেলা ২০২৬ উদ্বোধন করা হয়েছে। ১৮ জুন বৃহস্পতিবার সকালে সদর উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত ওই মেলার উদ্বোধন করেন শেরপুরের জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন।

মেলার মূল ফটকে প্রধান অতিথি এবং অন্যান্য অতিথিবৃন্দরা ফিতা কেটে উদ্বোধন শেষে ফল ও কৃষি মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন।

পরে উপজেলা পরিষদ হলরুমে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. সাখাওয়াত হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পুলিশ সুপার একেএম জহিরুল ইসলাম, জেলা পরিষদের প্রশাসক এবিএম মামুনুর রশিদ পলাশ, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক আরিফা সিদ্দিকা, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শাকিল আহমেদ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমা বিনতে রফিক, সদর উপজেলা কৃষি কর্মকর্তা মুসলিমা খানম নীলু, জেলা কৃষক দলের সভাপতি শফিকুল ইসলাম গোল্ডেনসহ সদর উপজেলার বিভিন্ন স্তরের কর্মকর্তা-কর্মচারী এবং বিভিন্ন পর্যায়ের কৃষকবৃন্দ উপস্থিত ছিলেন।

কৃষি বিভাগ জানায়, জেলায় দেশীয় ফলের উৎপাদন বৃদ্ধি, পুষ্টি নিরাপত্তা নিশ্চিতকরণ এবং ফল সংরক্ষণে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে এ জাতীয় ফল মেলার আয়োজন করা হয়েছে। ৩ দিনব্যাপী এই মেলা চলাকালে ফল চাষ ও সংরক্ষণ, আধুনিক কৃষি পরামর্শ এবং সচেতনতামূলক বিভিন্ন কার্যক্রম বিষয়ে সরাসরি পরামর্শ প্রদান করা হবে। মেলার ১০ টি স্টলে বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠান, কৃষি উদ্যোক্তা এবং ফল চাষিরা দেশীয় ও বিদেশি বিভিন্ন জাতের ফলের চারা ও ফল প্রদর্শন করেন। পাশাপাশি ফল দিয়ে তৈরি বিভিন্ন খাদ্য পণ্য, চারা এবং ফল সংরক্ষণ প্রযুক্তিও প্রদর্শন করেন।

About Author Information

জনপ্রিয়

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সাভারে বৃক্ষরোপণ ও বিতরণ কর্মসূচি

শেরপুরে তিন দিনব্যাপী জাতীয় ফল মেলার উদ্বোধন

প্রকাশের সময়ঃ ১২:০১:০৮ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬