১১:৪৭ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

মানিকগঞ্জে সেলফী পরিবহনের রুট পারমিট বাতিলের দাবিতে মানববন্ধন

মানিকগঞ্জঃ মানিকগঞ্জের শিবালয় উপজেলার বরংগাইল বাসস্ট্যান্ড এলাকায় সেলফী পরিবহনের রুট পারমিট বাতিলের দাবিতে সোমবার মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। ‘নাগরিক সমাজ’-এর ব্যানারে আয়োজিত এ কর্মসূচিতে স্থানীয় বাসিন্দা, ব্যবসায়ী, শ্রমজীবী মানুষসহ বিভিন্ন শ্রেণি-পেশার লোকজন অংশ নেন।

সকাল গড়িয়ে বেলা ১১টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের পাশে সমবেত হন এলাকাবাসী। পরে মহাসড়কের পার্শ্বে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে মানববন্ধন কর্মসূচি পালন করেন তারা। কর্মসূচিতে সভাপতিত্ব করেন তুহিন খন্দকার।

মানববন্ধনে বক্তব্য দেন গোলাম রব্বানী, বাবুল হোসেন, মো. পীযূষ ফাইটার, চঞ্চল হোসেন, রাকিব হোসেন, সাকিব হোসেন, রমজান মিয়া, মির্জা আব্বাস, মামুন মিয়াসহ অনেকে।

বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে সেলফী পরিবহনের কয়েকটি বাসের বিরুদ্ধে বেপরোয়া গতিতে চলাচল, ঝুঁকিপূর্ণভাবে অন্য যানবাহন অতিক্রম এবং যাত্রীসেবায় অনিয়মের অভিযোগ রয়েছে। এসব অভিযোগের ফলে যাত্রী ও পথচারীদের মধ্যে উদ্বেগ সৃষ্টি হয়েছে বলেও তারা উল্লেখ করেন। জননিরাপত্তা ও সড়কে শৃঙ্খলা রক্ষার স্বার্থে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানান তারা।

স্থানীয় সূত্রে জানা যায়, সম্প্রতি সাধারণ মানুষের পক্ষ থেকে মানিকগঞ্জ জেলা প্রশাসকের নিকট একটি লিখিত অভিযোগপত্র জমা দেওয়া হয়েছে। সেখানে যাত্রীদের দুর্ভোগ ও সড়ক নিরাপত্তা নিয়ে বিভিন্ন বিষয় তুলে ধরা হয়েছে।

মানববন্ধন প্রায় এক ঘণ্টা স্থায়ী হয়। পরে অংশগ্রহণকারীরা একটি বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি বরংগাইল বাসস্ট্যান্ড এলাকা প্রদক্ষিণ করে স্থানীয় বাজারে গিয়ে শেষ হয়।

কর্মসূচি চলাকালে যানবাহন চলাচল স্বাভাবিক রাখতে শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম এবং বরংগাইল হাইওয়ে পুলিশ ফাঁড়ির সদস্যরা দায়িত্ব পালন করেন।

অভিযোগের বিষয়ে সেলফী পরিবহনের পাটুরিয়া ঘাট শাখার তত্ত্বাবধায়ক সুলতান মাহমুদ বলেন, তাঁদের পরিবহনের বাসসমূহ প্রয়োজনীয় অনুমোদন নিয়েই সড়কে চলাচল করছে। চালকদের লাইসেন্স ও অন্যান্য কাগজপত্র নিয়মিত যাচাই করা হয়। কোনো ক্ষেত্রে ত্রুটি ধরা পড়লে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়। তিনি বলেন, নিরাপদ যাত্রীসেবা নিশ্চিত করতে চালকদের সতর্কতার সঙ্গে যানবাহন পরিচালনার নির্দেশ দেওয়া রয়েছে এবং অভিযোগের বিষয়গুলোও গুরুত্বের সঙ্গে দেখা হবে।

মানববন্ধন শেষে অংশগ্রহণকারীরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করে বলেন, সড়কে শৃঙ্খলা প্রতিষ্ঠা ও যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা প্রয়োজন।

Tag :
About Author Information

জনপ্রিয়

মাগুরায় ছাত্রদলের পরিছন্নতা কর্মসুচির উদ্বোধন

মানিকগঞ্জে সেলফী পরিবহনের রুট পারমিট বাতিলের দাবিতে মানববন্ধন

প্রকাশের সময়ঃ ০৬:৫০:২৯ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬