১১:৫৯ পূর্বাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বকালের শ্রেষ্ঠ বাংলা ছবি পথের পাঁচালীর ‘দুর্গা’ চিরনিদ্রায় শায়িত 

  • Reporter Name
  • প্রকাশের সময়ঃ ০৮:০৮:৪৩ অপরাহ্ন, সোমবার, ১৮ নভেম্বর ২০২৪
  • ২৪৪ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদকঃ মারা গেছেন কালজয়ী সিনেমা ‘পথের পাঁচালী’-র ‘দুর্গা’ চরিত্রে অভিনয় করা অভিনেত্রী উমা দাশগুপ্ত। মরণব্যাধি ক্যানসারে আক্রান্ত হয়ে কলকাতার এক বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।

ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারের প্রতিবেদন থেকে জানা যায়, সোমবার (১৮ নভেম্বর) সকালে উমা মারা যান।

 বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের কালজয়ী উপন্যাস অবলম্বনে কিংবদন্তি পরিচালক সত্যজিৎ রায়ের অনবদ্য সৃষ্টি ‘পথের পাঁচালী’। এ সিনেমায় ‘দুর্গা’ চরিত্রে অভিনয় করেন অভিনেত্রী উমা দাশগুপ্ত।

 কিশোরী দুর্গা চরিত্রকে সেলুলয়েডের ফিতায় অভিনয়ের মাধ্যমে জীবন্ত করেছিলেন উমা। এই একটি সিনেমায় অভিনয় করেই চলচ্চিত্র জগতে উজ্জ্বল নক্ষত্র হয়ে ওঠেন। তবে এরপর আর তাকে সিনেমায় পর্দায় দেখা যায়নি।

 উমার বাবা কখনই চাননি তার মেয়ে সিনেমা জগতে অভিনয়ে ক্যারিয়ার শুরু করুক। তবে পরিচালক সত্যজিত রায় এবং তার বন্ধু উমার স্কুলের প্রধান শিক্ষকের অনুরোধে রাজি হন অভিনেত্রীর বাবা।

 ‘পথের পাঁচালী’ অভিনয়ের পর আর কোনো সিনেমায় অভিনয় করেননি উমা। ব্যক্তিজীবনে ক্যারিয়ার হিসেবে শিক্ষকতাকে বেছে নিয়েছিলেন কালজয়ী এ অভিনেত্রী।

Tag :
About Author Information

জনপ্রিয়

আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের বাংলাদেশের নেতৃত্ব দেবে; খাদ্যমন্ত্রী

সর্বকালের শ্রেষ্ঠ বাংলা ছবি পথের পাঁচালীর ‘দুর্গা’ চিরনিদ্রায় শায়িত 

প্রকাশের সময়ঃ ০৮:০৮:৪৩ অপরাহ্ন, সোমবার, ১৮ নভেম্বর ২০২৪