০৪:২২ অপরাহ্ন, বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

শেরপুরে ন্যায্যমূল্যে সরবরাহ নিশ্চিতকরণে সার বিক্রেতা ও ডিলারদের সাথে মতবিনিময় সভা

  • শেরপুর প্রতিনিধি
  • প্রকাশের সময়ঃ ১১:১২:৪৫ পূর্বাহ্ন, বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬
  • ১২ বার পড়া হয়েছে

শেরপুরঃ ​শেরপুর সদর উপজেলায় কৃষকদের মাঝে সারের সুষ্ঠু ও ন্যায্যমূল্য সরবরাহ নিশ্চিত করতে বিসিআইসি, বিএডিসি এবং খুচরা সার বিক্রেতা ও ডিলারদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

​৮ সেপ্টেম্বর মঙ্গলবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সদর উপজেলা প্রশাসন ও উপজেলা কৃষি অফিসের যৌথ উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়।

​সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুরের জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন।

এসময় ​শেরপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: শাকিল আহমেদ, শেরপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ সাখাওয়াত হোসেন, শেরপুর সদর উপজেলা নির্বাহী অফিসার আসমা বিনতে রফিক, শেরপুর সদর উপজেলা কৃষি কর্মকর্তা মুসলিমা খানম নীলু সহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা এবং বিভিন্ন স্তরের সার ডিলার ও খুচরা বিক্রেতাগণ উপস্থিত ছিলেন।

সভায় কৃষকদের মাঝে সারের সুষ্ঠু ও ন্যায্যমূল্যে সরবরাহ নিশ্চিতকরণ, সার বিতরণে স্বচ্ছতা বজায় রাখা, সারের সঠিক সাপ্লাই চেইন পালন এবং কৃষি উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়।

কৃষকের স্বার্থ সংরক্ষণ ও কৃষি উৎপাদন বৃদ্ধিতে সংশ্লিষ্ট সকলকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানানো হয়।

Tag :
About Author Information

জনপ্রিয়

শেরপুরে ন্যায্যমূল্যে সরবরাহ নিশ্চিতকরণে সার বিক্রেতা ও ডিলারদের সাথে মতবিনিময় সভা

শেরপুরে ন্যায্যমূল্যে সরবরাহ নিশ্চিতকরণে সার বিক্রেতা ও ডিলারদের সাথে মতবিনিময় সভা

প্রকাশের সময়ঃ ১১:১২:৪৫ পূর্বাহ্ন, বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬