
শেরপুরঃ শেরপুরে ‘জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে অংশগ্রহণকারী ৮টি দলকে জেলা পরিষদের পক্ষ থেকে ফার্স্ট এইড বক্স বিতরণ করা হয়েছে। ৭ সেপ্টেম্বর সোমবার বিকালে শেরপুরের মুক্তিযোদ্ধা স্মৃতি স্টেডিয়ামে “জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট–২০২৬” এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়।
উদ্বোধনী অনুষ্ঠান উপলক্ষে জেলা পরিষদের সৌজন্যে অংশগ্রহণকারী ৮টি দলের মাঝে ফার্স্ট এইড বক্স বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি ময়মনসিংহ বিভাগীয় কমিশনার এস এম হুমায়ুন কবির সরকার। বিতরণকালে প্রধান অতিথি এমন উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন।
এ সময় উপস্থিত ছিলেন শেরপুর জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন, জেলা পরিষদের প্রশাসক এ বি এম মামুনুর রশিদ পলাশ, শেরপুরের পুলিশ সুপার এ.কে.এম জহিরুল ইসলাম, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা দীপঙ্কর রায়সহ জেলা পরিষদের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
জেলা পরিষদের প্রশাসক এবিএম মামুনুর রশিদ পলাশ জানান, জেলা প্রশাসনের পাশাপাশি জেলা পরিষদও খেলাধুলার মাধ্যমে মাদকমুক্ত ও বাল্যবিবাহমুক্ত সুস্থ ও সুন্দর সমাজ গঠনে অঙ্গীকারবদ্ধ। ফার্স্ট এইড বক্স প্রদানের পাশাপাশি তিনি টুর্নামেন্টে অংশগ্রহণকারী ৮টি দলের প্রতিটি দলকে নগদ ২৫০০০ টাকা প্রদান করবেন।
শেরপুর প্রতিনিধি 

















