১১:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সাভারের সেনাবাহিনীর হাতে ৩ জুয়ারি ও চাঁদাবাজ আটক

ঢাকাঃ সাভারের হেমায়েতপুর কাঁচা বাজার এলাকায় সেনাবাহিনীর নিয়মিত টহল কার্যক্রমের সময় জুয়া ও চাঁদাবাজিতে জড়িত ৩ ব্যক্তিকে আটক করা হয়েছে।

মঙ্গলবার (২০ জানুয়ারী) বিকেলে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন হেমায়েতপুর আর্মি ক্যাম্প। এর আগে দুপুর আনুমানিক ১টা ৩০ মিনিটে হেমায়েতপুর আর্মি ক্যাম্পের টহল দলের তৎপরতায় হেমায়েতপুর কাঁচা বাজার এলাকা থেকে তাদের আটক করা হয়।

সূত্র জানায়, হেমায়েতপুর কাঁচা বাজার সংলগ্ন এলাকায় টহলরত সেনাদল কয়েকজন ব্যক্তিকে চাঁদাবাজি এবং জুয়ায় লিপ্ত অবস্থায় দেখতে পায় এবং সাথে সাথে তিনজনকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, আটককৃত ব্যক্তিরা দীর্ঘদিন ধরে হেমায়েতপুর বাজার এলাকায় অবৈধ জুয়া পরিচালনা করে আসছিল। তারা সাধারণ মানুষকে প্রথমে সামান্য লাভ দেখিয়ে পরে কৌশলে সর্বস্ব হাতিয়ে নিত।

স্থানীয় জনগণও আটককৃতদের বিরুদ্ধে দীর্ঘদিনের জুয়া ও চাঁদাবাজি কার্যক্রমের বিষয়ে মৌখিক অভিযোগ করেন।আটককৃতদের কাছ থেকে বিভিন্ন আলামত উদ্ধার করা হয়, যার মধ্যে রয়েছে ভুয়া পুরস্কারের সামগ্রী, জুয়ার টিকিট, ভয়ভীতি প্রদর্শনে ব্যবহৃত ধারালো ও লোহার সরঞ্জাম, নগদ অর্থ, জুয়ার লেনদেন সংক্রান্ত কাগজপত্র এবং মোবাইল ফোন। পরবর্তীতে বিষয়টি স্থানীয় থানাকে অবহিত করা হলে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে আটককৃত ব্যক্তি ও উদ্ধারকৃত মালামাল তাদের জিম্মায় নেয়। আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য আসামিদের পুলিশ হেফাজতে হস্তান্তর করা হয়েছে।

এ ধরনের অবৈধ কর্মকাণ্ড রোধে সেনাবাহিনীর নিয়মিত টহল ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বিত কার্যক্রম অব্যাহত থাকবে। এবং আটককৃত আসামীদের বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রীয়াধীন।

Tag :
About Author Information

জনপ্রিয়

সাভারের পাথালিয়া ইউনিয়ন ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন ও পরিচ্ছন্নতা কার্যক্রম উদ্ভোদন

সাভারের সেনাবাহিনীর হাতে ৩ জুয়ারি ও চাঁদাবাজ আটক

প্রকাশের সময়ঃ ০৩:৪১:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬