১১:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

গাজিপুরে অস্ত্রের মুখে জিম্মি করে দুর্ধর্ষ ডাকাতি

  • Reporter Name
  • প্রকাশের সময়ঃ ০৪:২৭:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারী ২০২৫
  • ৩৫৬ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদকঃ গাজীপুরের কাশিমপুরে পরিবারের সকলের হাত পা বেঁধে অস্ত্রের মুখে জিম্মি করে দুর্ধর্ষ ডাকাতির ঘটনায় নগদ ৬ লক্ষ টাকা ও ৬ ভরি স্বর্ণালংকারসহ বিভিন্ন জিনিস লুটপাটের ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার(০৬ ফেব্রুয়ারী)রাত আনুমানিক ৩:০০ ঘটিকায় দিকে মহানগরীর কাশিমপুরের ৪ নং ওয়ার্ডের জাহাঙ্গীর আলম খান রানা ডাক্তারের বাসায় এ দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটে।

এসময় বাসা-বাড়ীর পেছনের দেয়াল টপকে বাড়ীর দ্বিতীয় তলার ডাইনিং রুমের লোহার তৈরি জানালার গ্রিল কেটে ৬-৭ জন ডাকাত বাসার ভিতরে ঢুকে বাড়ির মালিক জাহাঙ্গীর আলম খান রানা ও তার পরিবারের সকলকে অস্ত্রের মুখে জিম্মি করে নগদ অর্থ ও স্বর্ণালংকারসহ সবকিছু লুট করে নিয়ে যায় ডাকাতরা।

এঘটনায় ৬ ভরি স্বর্ণালংকারসহ প্রায় আনুমানিক ৬ লক্ষ টাকা নিয়ে যায় ডাকাতরা।এছাড়াও লুটপাটের পর ডাকাত দলের সদস্যরা স্থান পরিবর্তন করলে জিম্নি অবস্থায় থাকার পরে জাহাঙ্গীর আলম খান রানা ও তার পরিবার ডাক চিৎকার শুরু করে।এসময় তাদের ডাক চিৎকারে স্থানীয় এলাকাবাসী এগিয়ে এসে কাশিমপুর থানা পুলিশকে খবর দেয়।পরে ঘটনাস্থল পরিদর্শন করেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কোনাবাড়ী জোন এর সহকারী পুলিশ কমিশনার আবু নাসের আলামিন,কাশিমপুর থানার অফিসার তদন্ত কর্মকর্তা ইফতেখার উদ্দিনসহ পুলিশ বাহিনীর সদস্যরা।

এব্যাপারে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কোনাবাড়ী জোন এর সহকারী পুলিশ কমিশনার আবু নাসের আলামিন বলেন,আমরা ঘটনাস্থলে গিয়ে প্রাথমিকভাবে যা দেখতে পেয়েছি আনুমানিক ৬ থেকে ৭ জন ডাকাত চক্রের সদস্যরা ডাকাতির সাথে সম্পৃক্ত এছাড়াও ভুক্তভোগী পরিবারের সাথে কথা বলে ডাকাতদের বিষয়ে অনেক তথ্য পেয়েছি।আমাদের তদন্ত চলমান রয়েছে বলে জানান এই কর্মকর্তা।

Tag :
About Author Information

জনপ্রিয়

শেরপুরে বিশ্ব দৃষ্টি দিবসে বিনামূল্যে চক্ষু পরিক্ষা ও চশমা বিতরণ

গাজিপুরে অস্ত্রের মুখে জিম্মি করে দুর্ধর্ষ ডাকাতি

প্রকাশের সময়ঃ ০৪:২৭:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারী ২০২৫