০৯:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

লালমনিরহাট -২ আসনে ত্রিমুখী লড়াই

লালমনিরহাটঃ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে লালমনিরহাট -২ (কালীগঞ্জ আদিতমারী) আসনকে ঘিরে জমে উঠেছে নির্বাচনী মাঠ। প্রতীক পাওয়ার পর থেকে আনুষ্ঠানিক ভাবে প্রার্থীরা মাঠে নেমে পড়েছেন। মাইকিং, মিছিল, গণসংযোগ ও পথসভা এবং ব্যানার–ফেস্টুনে মুখর পুরো নির্বাচনি এলাকা।

বিএনপি, জামায়াতে ইসলামী , জনতার দলের অংশগ্রহণে ত্রিমুখী প্রতিদ্বন্দ্বিতার আভাস মিলছে। কে হচ্ছেন শেষ পর্যন্ত বিজয়ী—এ নিয়ে ভোটারদের মধ্যেও চলছে নানা হিসাব–নিকাশ। বিএনপি, জামায়াতে ইসলামী ও জনতার দল এই তিন দলের প্রার্থীরা মাঠে সক্রিয় ভাবে প্রচারণা চালাচ্ছেন।

বিএনপির মনোনীত প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন জেলা বিএনপির সহ-সভাপতি রোকন উদিন বাবুল। তিনি বিএনপির প্রতীক ধানের শীষ নিয়ে নির্বাচনে অংশগ্রহণ করছেন।গণসংযোগকালে তিনি বলেন, ‘জনগণের ভোটাধিকার ও ন্যায়ের পক্ষে আমি নির্বাচনে নেমেছি। (কালীগঞ্জ- আদিতমারী) মানুষ এবার ধানের শীষের পক্ষেই রায় দেবে বলে আমি আশাবাদী।’

এদিকে জামায়াতে ইসলামীর প্রার্থী জেলা সেক্রেটারি ও সাবেক আদিতমারী উপজেলা ভাইস চেয়ারম্যান এ্যাড.ফিরোজ হায়দার লাভলু তিনি দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে ভোটের মাঠে রয়েছেন। প্রচারণায় তিনি বলেন, ‘সৎ, যোগ্য নেতৃত্ব প্রতিষ্ঠার লক্ষ্যে আমরা কাজ করছি। জনগণ আমাদের ওপর আস্থা রাখবে বলে বিশ্বাস করি।’

এছাড়াও নতুন রাজনৈতিক দল জনতার দলের চেয়ারম্যান ব্রিগেডিয়ার শামীম কামাল কলম প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

স্থানীয় ভোটারদের সঙ্গে কথা বলছেন, উন্নয়ন, কর্মসংস্থান, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও সুশাসন- এই বিষয়গুলোই এবারের নির্বাচনে সবচেয়ে গুরুত্ব পাচ্ছে। ভোটাররা বলছেন, ‘তারা যোগ্য ও সৎ প্রার্থীকে নির্বাচিত করতে চান।’

এদিকে নির্বাচনকে কেন্দ্র করে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসন তৎপর রয়েছে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হয়েছে।

সব মিলিয়ে (কালীগঞ্জ -আদিতমারী) নির্বাচনী প্রচারণা দিন দিন বাড়বে। শেষ পর্যন্ত কারা ভোটারদের আস্থা অর্জন করতে পারেন, সে দিকেই তাকিয়ে রয়েছে আদিতমারী ও কালীগঞ্জ উপজেলার মানুষ।

Tag :
About Author Information

জনপ্রিয়

সাভারের পাথালিয়া ইউনিয়ন ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন ও পরিচ্ছন্নতা কার্যক্রম উদ্ভোদন

লালমনিরহাট -২ আসনে ত্রিমুখী লড়াই

প্রকাশের সময়ঃ ০৪:১৫:১৬ অপরাহ্ন, সোমবার, ২ ফেব্রুয়ারী ২০২৬