০৮:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

কালীগঞ্জে ঝুকিপূর্ণ ব্রিজ দিয়ে হাজারো মানুষের চলাচল

লালমনিরহাটঃ লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার দলগ্রাম গেগড়া এলাকায় ঝুঁকিপূর্ণ একটি ব্রিজ দিয়ে দীর্ঘদিন ধরে চলাচল করছেন দুটি ইউনিয়নের মানুষ। যে কোনো সময় ব্রিজটি ধসে পড়তে পারে বলে আশঙ্কা করছেন স্থানীয়রা। ব্রীজ সংলগ্ন ৩ টি ইটভাটার ইটের গাড়ি এই ব্রিজ দিয়েই চলাচল করে।রক্ষনাবেক্ষণ ও সংস্কারের অভাবে মেয়াদোত্তীর্ণ হওয়া এই ব্রিজ দিয়ে ঝুকি নিয়েই চলাচল করছে ছোট বড় যানবাহনসহ এলাকাবাসী। ফলে সাধারণ মানুষের দুর্ভোগের শেষ নেই।

সরেজমিনে গিয়ে দেখা যায়, এটি যেন অবহেলার এক জ্যান্ত স্মৃতিস্তম্ভ। উপজেলার দলগ্রাম ইউনিয়নের ৯নং ওয়ার্ডের গেগড়া এলাকায় সতী নদীর উপর দীর্ঘদিন ধরে জরাজীর্ণ অবস্থায় রয়েছে একটি ব্রিজ। সাথে রেলিং গুলো নড়বড়ে ও ভাঙ্গা অবসস্থায় আছে। যে কোন সময় দূর্ঘটনার আশঙ্কা রয়েছে। মেয়াদোত্তীর্ণ এই ব্রিজ দিয়ে ঝুঁকি নিয়ে প্রতিনিয়ত চলাচল করছে হাজার হাজার মানুষ। স্থানীয়রা পণ্য আনা নেওয়া ও শিক্ষার্থীদের স্কুলে যাওয়ার সময় দুশ্চিন্তা থাকে। কখন যেন ব্রিজ ভেঙ্গে পড়ে!

স্থানীয় মনিজা বেগম বলেন, আমরা দীর্ঘ ৫ বছর থেকে এই জরাজীর্ণ ব্রিজ দিয়ে পারাপার হচ্ছি। ব্রিজের কাজের কোন পদক্ষেপ নেই। আমাদের সন্তানরা এই ব্রিজ দিয়ে ঝুকির মধ্যে স্কুল যাচ্ছে। আমরা দুশ্চিন্তায় রয়েছি।

মোকছেদ আলী বলেন, এই ব্রিজের উপর দিয়ে আমরা চাষাবাদ করা ফসল নিয়ে যাই। কখন বা ভেঙে পরে এ নিয়ে চরম বিপাকে রয়েছি। ফসল পরিবহনের ক্ষেত্রে দূর্ভোগে পড়তে হয়। গাড়ি যেতে চায়না এই ব্রিজ দিয়ে।

এ বিষয়ে অত্র ওয়ার্ডের ইউপি সদস্য ইমান আলী জাদু বলেন, দীর্ঘদিন ধরে ব্রিজটির রেলিং ভাঙা থাকায় চলাচলের দূর্ভোগ পোহাতে হচ্ছে ৩ ইউনিয়নের মানুষের। এই বেহাল অবস্থার কারণে স্থানীয় বাসিন্দা,স্কুল কলেজের শিক্ষার্থী ও যানবাহন এবং কৃষিপণ্য পরিবহনে সমস্যার সৃষ্টি হচ্ছে। দ্রুত ব্রীজটি পুনর্র্নিমাণের দাবী জানান তিনি।

এ বিষয়ে ৪ নং দলগ্রাম ইউপি চেয়ারম্যান ইকবাল হোসেন ব্রীজটি ঝুঁকিপূর্ণ হওয়ার কথা স্বীকার করে বলেন, ব্রিজটি দ্রুত মেরামতের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবগত করা হয়েছে।
এ বিষয়ে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) উপজেলা প্রকৌশলী হাবিবুর রহমান বলেন, উক্ত পুরাতন ব্রিজটি খুবই ঝুকিপূর্ণ। আমরা উপজেলা নির্বাহী অফিসার সহ সরেজমিনে পরিদর্শন করেছি। ইউনিয়ন চেয়ারম্যান আবেদনের প্রেক্ষিতে গুরুত্বপূর্ণ ব্রিজ নির্মাণ প্রকল্পে ডিপিপি ভুক্ত করার জন্য নতুন ব্রিজ নির্মাণের প্রস্তাব প্রেরণ করা হয়েছে।

Tag :
About Author Information

জনপ্রিয়

সাভারের পাথালিয়া ইউনিয়ন ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন ও পরিচ্ছন্নতা কার্যক্রম উদ্ভোদন

কালীগঞ্জে ঝুকিপূর্ণ ব্রিজ দিয়ে হাজারো মানুষের চলাচল

প্রকাশের সময়ঃ ০৭:২৩:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬