০৯:৩৭ অপরাহ্ন, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

গাজীপুরের নতুন জেলা প্রশাসক নিয়োগ পেলেন মো. নূরুল করিম ভূঁইয়া

গাজীপুরঃ গাজীপুরের নতুন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে নিয়োগ পেয়েছেন মো. নূরুল করিম ভূঁইয়া। রবিবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ নিয়োগের কথা জানানো হয়।

বিসিএস ২৫তম ব্যাচের কর্মকর্তা মো. নূরুল করিম ভূঁইয়া (১৫৮৫৬) বর্তমানে উপসচিব পদে স্থানীয় সরকার মন্ত্রণালয়ে কর্মরত।

রবিবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন শাখার উপসচিব আমিনুল ইসলাম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে তাকে গাজীপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে পদায়ন করা হয়েছে।

প্রশাসনে যোগদানের আগে ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)-এ স্টাফ রিপোর্টার হিসেবে সাংবাদিকতায় যুক্ত ছিলেন তিনি। একই সময়ে ২০০৩ সালের ২৩ জুলাই থেকে ২০০৪ সালের ৪ জুন পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সভাপতির দায়িত্ব পালন করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন।এছাড়া যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট ইউনিভার্সিটি থেকে উচ্চতর ডিগ্রি নিয়েছেন।

তিনি ২০১৪ সালের ৩ মার্চ থেকে ২০১৬ সালের ১৮ এপ্রিল পর্যন্ত ঢাকার দোহার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবেও দায়িত্ব পালন করেন।

উল্লেখ্য, গত ১ মার্চ গাজীপুরের জেলা প্রশাসক মোহাম্মদ আলম হোসেনকে প্রত্যাহার করা হয়।

Tag :
About Author Information

জনপ্রিয়

মাগুরায় বোনের সংসারে ২০ বছর ধরে নিতাই, দুই মুঠো খাবার আর একটু মমতার আশায় কাটে দিন

গাজীপুরের নতুন জেলা প্রশাসক নিয়োগ পেলেন মো. নূরুল করিম ভূঁইয়া

প্রকাশের সময়ঃ ০৮:৩৭:০০ পূর্বাহ্ন, সোমবার, ১৬ মার্চ ২০২৬