০৯:৩৭ অপরাহ্ন, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

কালিয়াকৈরে কৃষি জমি রক্ষায় অভিযান: অবৈধ মাটি কাটায় ৩জনের জেল-জরিমানা

গাজীপুরঃ গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় ফসলি জমি থেকে অবৈধভাবে মাটি কাটার অভিযোগে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৩জনকে দণ্ড দেওয়া হয়েছে। অভিযানে একজনকে দুই লাখ টাকা অর্থদণ্ড এবং অপর দুজনকে এক মাস করে কারাদণ্ড দেওয়া হয়েছে।

গত রোববার (১৫ মার্চ) দুপুরে উপজেলার ভূঙ্গাবাড়ি এলাকায় উপজেলা প্রশাসনের উদ্যোগে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাহিম শাহরিয়ার।

প্রশাসন সূত্রে জানা গেছে, বংশাই নদীর তীরবর্তী ফসলি জমিতে দীর্ঘদিন ধরে অবৈধ ভাবে মাটি কেটে তা বিভিন্ন স্থানে বিক্রি করা হচ্ছিল। এতে করে কৃষি জমির ক্ষতি হওয়ার পাশা-পাশি পরিবেশের ওপরও বিরূপ প্রভাব পড়ছিল। এমন অভিযোগের ভিত্তিতে ঘটনাস্থলে গিয়ে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত।

অভিযানে উত্তর পাকুল্যা গ্রামের আতিকুর রহমানকে ২লাখ টাকা জরিমানা করা হয়। এছাড়া চট্টগ্রামের নাজিরহাট এলাকার ফয়সাল আহমেদ এবং সাভারের আশুলিয়ার বিরুলিয়া গ্রামের সুমন মিয়াকে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

ভ্রাম্যমাণ আদালত তাদের বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর ১৫(১) ধারায় দোষী সাব্যস্ত করে দণ্ড প্রদান করেন।

এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাহিম শাহরিয়ার বলেন, কৃষি জমি ও পরিবেশ রক্ষায় অবৈধ ভাবে মাটি কাটা বন্ধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।

Tag :
About Author Information

জনপ্রিয়

মাগুরায় বোনের সংসারে ২০ বছর ধরে নিতাই, দুই মুঠো খাবার আর একটু মমতার আশায় কাটে দিন

কালিয়াকৈরে কৃষি জমি রক্ষায় অভিযান: অবৈধ মাটি কাটায় ৩জনের জেল-জরিমানা

প্রকাশের সময়ঃ ০১:১৭:৩১ অপরাহ্ন, সোমবার, ১৬ মার্চ ২০২৬