০৩:৪২ অপরাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

দিনাজপুরে পুকুর খননের সময় কষ্টি পাথরের মূর্তি উদ্ধার

  • Reporter Name
  • প্রকাশের সময়ঃ ০৬:৩৮:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ এপ্রিল ২০২৫
  • ৩১০ বার পড়া হয়েছে

সহিদুল ইসলাম বিভাগীয় প্রতিনিধি রংপুর: দিনাজপুরের নবাবগঞ্জে পুকুর খননের সময় কষ্টি পাথরের মূর্তি উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (৮ এপ্রিল) সকাল ১০টার দিকে উপজেলার মাহমুদপুর ইউনিয়নের হরিনাথপুর উত্তরপাড়া এলাকা থেকে এ মূর্তি উদ্ধার করা হয়।

নবাবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার আশরাফুল হক বলেন, নবাবগঞ্জ উপজেলার মাহমুদপুর ইউনিয়নের হরিনাথপুর রাজবাড়ী গ্রামের আনিছার রহমানের বড়দিঘি নামক পুকুর খনন করার সময় শ্রমিকরা কষ্টিপাথর দেখতে পায়। পরে স্থানীয়রা উপজেলা প্রশাসনকে খবর দেন। সহকারী কমিশনার ভূমি কে নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে ১৫ কেজি ওজনের কষ্টি পাথরের মূর্তি উদ্ধার করি।

তিনি আরও বলেন, সোমবার একই স্থান থেকে ২৭ কেজি ওজনের আরও একটি কষ্টি পাথরের মূর্তি উদ্ধার করা হয়েছিল। পরে উদ্ধারকৃত দুটি মূর্তি দিনাজপুর ট্রেজারিতে হস্তান্তর করা হয়েছে।

Tag :
About Author Information

জনপ্রিয়

শারদীয় দুর্গোৎসবে শিবালয়ের সাত ইউনিয়নে শতরূপার উপহার

দিনাজপুরে পুকুর খননের সময় কষ্টি পাথরের মূর্তি উদ্ধার

প্রকাশের সময়ঃ ০৬:৩৮:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ এপ্রিল ২০২৫