০২:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

দিনাজপুরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

  • Reporter Name
  • প্রকাশের সময়ঃ ০৬:৪৪:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ এপ্রিল ২০২৫
  • ২৬২ বার পড়া হয়েছে

সহিদুল ইসলাম, বিভাগীয় প্রতিনিধি রংপুর: দিনাজপুরের বীরগঞ্জে জাহিদ হাসান জনি (৩০) নামের এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (৮ এপ্রিল) ভোরে উপজেলা পৌর শহরের হাটখোলা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত জাহিদ হাসান জনি পৌর শহরের হাটখোলা এলাকার মোহাম্মদ আলীর ছেলে।

স্থানীয়রা জানান, সোমবার রাতের খাবার খেয়ে অন্য ঘরে ঘুমাতে যান জাহিদ। পরে রাত সাড়ে ৩টার দিকে শয়ন কক্ষের তীরের সঙ্গে রশি দিয়ে গলায় ফাঁস লাগানো অবস্থায় তার ঝুলন্ত মরদেহ দেখতে পান পরিবারের লোকজন।

তবে নেশাগ্রস্ত থাকার কারণে জাহিদ হাসান জনি আত্মহত্যার পথ বেছে নিয়েছেন বলে এলাকাবাসীদের ধারণা।

বীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল গফুর ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

Tag :
About Author Information

জনপ্রিয়

মাগুরায় যুবদল নেতাকে গুলি করে হত্যা

দিনাজপুরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

প্রকাশের সময়ঃ ০৬:৪৪:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ এপ্রিল ২০২৫