১১:২৩ অপরাহ্ন, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

শেরপুরে নানা আয়োজনে যমুনা টেলিভিশনের একযুগ পূর্তি অনুষ্ঠান

শেরপুরঃ শেরপুরে দেশের জনপ্রিয় বেসরকারি সংবাদমাধ্যম যমুনা টেলিভিশনের এক যুগ পূর্তি উপলক্ষে নানা আয়োজনের মধ্য দিয়ে উদযাপন করা হয়েছে যমুনা টেলিভিশনের প্রতিষ্ঠাবার্ষিকী।

রোববার ৫ এপ্রিল দুপুরে  ভালোবাসার একযুগ পুর্তি উপলক্ষে  শেরপুর নিউমার্কেট ইঞ্জিনিয়ার ইনস্টিটিউট হলরুমে  আয়োজিত অনুষ্ঠানে সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। অনুষ্ঠানে কেক কাটা, আলোচনা সভা ও স্মৃতিচারণের আয়োজন করা হয়।

বক্তারা বলেন, যমুনা টেলিভিশন দীর্ঘ ১২ বছরে বস্তুনিষ্ঠ, সাহসী ও অনুসন্ধানী সাংবাদিকতার মাধ্যমে দেশের মানুষের আস্থা অর্জন করেছে। বিশেষ করে দুর্নীতি, অনিয়ম ও জনদুর্ভোগের সংবাদ তুলে ধরে সাধারণ মানুষের  কণ্ঠস্বর হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে এই গণমাধ্যমটি ।

অনুষ্ঠানে বিশিষ্ট সমাজকর্মী ও জেলা ডায়াবেটিক্স সমিতির চেয়ারম্যান জনাবা রাজিয়া সামাদ ডালিয়া প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, প্রিয় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর প্রেস ক্লাবের সভাপতি এস এম শহিদুল ইসলাম, বিশেষ অতিথি উপস্থিত ছিলেন শেরপুরের একমাত্র দৈনিক দৈনিক তথ্যধারা পত্রিকার সম্পাদক জাহাঙ্গীর আলম, প্রেসক্লাবের সহ-সভাপতি মাছরাঙ্গা টেলিভিশনের জেলা প্রতিনিধি আবুল হাসিম, সহ-সভাপতি আসাদুজ্জামান মুরাদ, সাংবাদিক জি এইচ হান্নান, প্রমুখ।

গণমাধ্যম ও গণ্যমান্য ব্যক্তিরা বলেন, “সত্য প্রকাশে নির্ভীক ভূমিকার কারণে যমুনা টেলিভিশন ইতোমধ্যেই দর্শকদের হৃদয়ে স্থান করে নিয়েছে। ভবিষ্যতেও এই ধারা অব্যাহত থাকবে বলে আমরা আশা করি।”

এ সময় যমুনা টেলিভিশনের শেরপুর  স্টাফ করেসপন্ডেন্টসহ সংশ্লিষ্টরা জানান, আগামীতেও আধুনিক প্রযুক্তি ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে মানুষের পাশে থেকে কাজ করে যাবে যমুনা টেলিভিশন।

অনুষ্ঠান শেষে অতিথিদের অংশগ্রহণে কেক কাটা এবং শুভেচ্ছা বিনিময়ের মাধ্যমে আয়োজনের সমাপ্তি ঘটে।

Tag :
About Author Information

জনপ্রিয়

কালিগঞ্জে বিশ্ব শিক্ষক দিবসে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

শেরপুরে নানা আয়োজনে যমুনা টেলিভিশনের একযুগ পূর্তি অনুষ্ঠান

প্রকাশের সময়ঃ ০৮:০৫:১১ অপরাহ্ন, রবিবার, ৫ এপ্রিল ২০২৬