০৯:৩৮ অপরাহ্ন, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

গাজীপুর কাশিমপুরে অটোরিক্সা চুরির সাথে জড়িত একজন সদস্য গ্রেফতার

গাজীপুরঃ  রাজধানীর মুগদা এলাকা থেকে চুরি হওয়া একটি অটোরিক্সা মালিকের নিজস্ব তৎপরতা ও পুলিশের সময়োচিত পদক্ষেপে উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় জড়িত অভিযোগে মো. ইদু মিয়া (৩৮) নামের এক ব্যক্তিকে হাতেনাতে গ্রেফতার করেছে কাশিমপুর থানা পুলিশ।

এজাহার সূত্রে জানা যায়, গত ২ মে ২০২৬ তারিখ ভোর আনুমানিক ৬টার দিকে মুগদার দক্ষিণ মান্ডা এলাকার ‘মহানগর অটো গ্যারেজ’-এর সামনে থেকে একটি লাল-সবুজ রঙের তিন চাকার অটোরিক্সা চুরি হয়। অটোরিক্সাটির মালিক মো. হাবিবুর রহমান জানান, গাড়িটির গায়ে তার ব্যক্তিগত মোবাইল নম্বর লেখা ছিল এবং এর বাজারমূল্য প্রায় ৫০ হাজার টাকা।

গাড়িটি চুরির পর হাবিবুর রহমান ও তার বাবা মো. নান্নু মিয়া বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন। দুপুর ১২টার দিকে কামরুল হোসেন নামের এক গ্যারেজ মালিক হাবিবুরকে ফোন করে জানান যে, এক ব্যক্তি একটি অটোরিক্সা বিক্রির উদ্দেশ্যে তার গ্যারেজে নিয়ে এসেছে। সংবাদ পেয়ে হাবিবুর ও তার বাবা দ্রুত কাশিমপুরের হাতিমারা এলাকায় পৌঁছান এবং সেখানে তাদের চুরি হওয়া অটোরিক্সাসহ অভিযুক্ত ইদু মিয়াকে দেখতে পান।

তাৎক্ষণিকভাবে কাশিমপুর থানা পুলিশকে খবর দেওয়া হলে পুলিশ দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়। স্থানীয় জনগণের সহায়তায় অভিযুক্ত ব্যক্তিকে আটক করা হয় এবং অটোরিক্সাটি উদ্ধার করে পুলিশ হেফাজতে নেওয়া হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযুক্ত ইদু মিয়া চুরির কথা স্বীকার করেছে।

এ ঘটনায় ভুক্তভোগী হাবিবুর রহমান বাদি হয়ে থানায় একটি লিখিত অভিযোগ (এজাহার) দায়ের করেছেন।
কাশিমপুর থানার অফিসার ইনচার্জ মোল্লা মোঃ খালিদ হোসেন জানিয়েছে, নিয়মিত মামলা রুজু করে আসামীকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

Tag :
About Author Information

জনপ্রিয়

মাগুরায় বোনের সংসারে ২০ বছর ধরে নিতাই, দুই মুঠো খাবার আর একটু মমতার আশায় কাটে দিন

গাজীপুর কাশিমপুরে অটোরিক্সা চুরির সাথে জড়িত একজন সদস্য গ্রেফতার

প্রকাশের সময়ঃ ০২:৩৬:৩০ অপরাহ্ন, রবিবার, ৩ মে ২০২৬