০৯:৪৬ অপরাহ্ন, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

গাজীপুরে ছাগল চুরি করে পালানোর সময় চোর আটক

গাজীপুরঃ গাজীপুর মহানগরীর কাশিমপুর এলাকায় ছাগল চুরি করে পালানোর সময় ফরিদুল ইসলাম নামে এক ব্যক্তিকে হাতেনাতে আটক করেছে স্থানীয় জনতা। পরে পুলিশ ঘটনাস্থলে এসে অভিযুক্তকে হেফাজতে নেয় এবং চুরি হওয়া ছাগলটি উদ্ধার করে।

ঘটনাটি ঘটেছে গত ৭ই মে, কাশিমপুরের শৈলডুবী নতুন বটতলা এলাকায়। ভুক্তভোগী ব্যবসায়ী মোঃ রাসেল প্রতিদিনের মতো তার ৫টি ছাগল বাড়ির পাশের একটি পতিত জমিতে ঘাস খাওয়ার জন্য বেঁধে রেখেছিলেন। দুপুর আনুমানিক আড়াইটার দিকে আসামী ফরিদুল ইসলাম কৌশলে একটি লালচে সাদা রঙের ছাগল নিয়ে পালানোর চেষ্টা করে।

স্থানীয় একটি মুরগির ফার্মের সামনে কাঁচা রাস্তায় লোকজনের সন্দেহ হলে তারা আসামীকে ছাগলসহ আটক করে। এসময় উত্তেজিত জনতা তাকে গণপিটুনি দেয়, যাতে সে সামান্য আহত হয়।

খবর পেয়ে মালিক মোঃ রাসেল ঘটনাস্থলে গিয়ে তার ১২ হাজার টাকা মূল্যের ছাগলটি শনাক্ত করেন। পরবর্তীতে কাশিমপুর থানা পুলিশকে সংবাদ দেওয়া হলে পুলিশ এসে আসামীকে আটক করে থানায় নিয়ে যায়।

এ ঘটনায় ভুক্তভোগী রাসেল বাদী হয়ে থানায় একটি লিখিত এজাহার দায়ের করেছেন। পুলিশ জানিয়েছে, আইনি প্রক্রিয়া শেষে অভিযুক্তকে আদালতে সোপর্দ করা হয়েছে

Tag :
About Author Information

জনপ্রিয়

মাগুরায় বোনের সংসারে ২০ বছর ধরে নিতাই, দুই মুঠো খাবার আর একটু মমতার আশায় কাটে দিন

গাজীপুরে ছাগল চুরি করে পালানোর সময় চোর আটক

প্রকাশের সময়ঃ ০৪:১৩:১৩ অপরাহ্ন, শুক্রবার, ৮ মে ২০২৬