০৬:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ব্যাংক কর্মকর্তার দূর্নীতি নিয়ে সংবাদ প্রচার করায় চ্যানেল নাইন-এর সাংবাদিককে প্রাননাশের হুমকি

ঢাকাঃ সংবাদ প্রচারের জেরে চ্যানেল নাইন-এর আশুলিয়া প্রতিনিধি মো. শরিফুজ্জামান ফাহিমকে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এই ঘটনায় ভুক্তভোগী সাংবাদিক আশুলিয়া থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

মঙ্গলবার(১২ই মে) সকালে আশুলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ তরিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।

​জিডি’র ঘটনার বিবরণ থেকে জানা যায়, গত ৪ মে রাত ৯টায় চ্যানেল নাইন টেলিভিশনে ‘ব্যাংক কর্মকর্তা লিফটন আলীর বিরুদ্ধে কোটি কোটি টাকা প্রতারণার অভিযোগ’ শিরোনামে একটি অনুসন্ধানী সংবাদ প্রচারিত হয়। সংবাদটি প্রচার হওয়ার পর থেকেই অভিযুক্ত মো. লিফটন আলী (৩৬) সাংবাদিক ফাহিমকে বিভিন্ন নিয়মিত হুমকি দিয়ে আসছিলেন।

ভুক্তভোগী শরিফুজ্জামান ফাহিম জানান, গত সোমবার রাতে ৮ টার দিকে তিনি তার সহকর্মী সাকিব আসলামকে নিয়ে পলাশবাড়ী বাজার থেকে বাইপাইল বাসস্ট্যান্ডে যাচ্ছিলেন। পথে বাইপাইল ব্রিজের ওপর পৌঁছালে অজ্ঞাত ১০-১২ জন ব্যক্তি তাদের গতিরোধ করে। এসময় তারা লিফটন আলীর বিরুদ্ধে করা নিউজটি নিয়ে হুমকি দেয়। পরে আগামী ২৪ ঘণ্টার মধ্যে তা প্রত্যাহারের জন্য আলটিমেটাম দেয়। অন্যথায় তাকে প্রাণনাশের হুমকি দিয়ে দুর্বৃত্তরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।

এ বিষয়ে শরিফুজ্জামান ফাহিম বলেন, “পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে আমি এবং আমার পরিবার এখন চরম নিরাপত্তাহীনতায় ভুগছি। আমি প্রশাসনের কাছে এর সুষ্ঠু বিচার ও জীবনের নিরাপত্তা দাবি করছি।”

আশুলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ তরিকুল ইসলাম জানান, সাংবাদিককে হুমকির বিষয়ে একটি সাধারণ ডায়েরি নথিভুক্ত করা হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Tag :
About Author Information

জনপ্রিয়

শেরপুরে মাদ্রাসাছাত্রী অপহরণ মামলার প্রধান আসামি চাঁপাইনবাবগঞ্জ থেকে গ্রেফতার

ব্যাংক কর্মকর্তার দূর্নীতি নিয়ে সংবাদ প্রচার করায় চ্যানেল নাইন-এর সাংবাদিককে প্রাননাশের হুমকি

প্রকাশের সময়ঃ ০১:৩৮:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২৬